ময়মনসিংহ , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মাটির স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য উৎপাদনে কুড়িগ্রামে কৃষক সেমিনার ধামইরহাটে বৈরী আবহাওয়ায় জনজীবনে বিপর্যয়, ফসলহানির শঙ্কায় কৃষক নালিতাবাড়ীতে ৩৫ বোতল ভারতীয় মদসহ দুই যুবক গ্রেফতার গোয়াইনঘাটে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক নিহত, অভিযুক্ত গ্রেপ্তার বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে পাঁচবিবি কৃষি বিভাগ নালিতাবাড়ী সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ ফরিদপুর গোপালনগরে জেলি-কস্টিক সোডা দিয়ে ভেজাল দুধ তৈরি, দু’জনের কারাদণ্ড চাঁপাইনবাবগঞ্জে অর্থনৈতিক শুমারি ও বিএসবিআর বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপ ও বিদেশি মদ জব্দ নেত্রকোনায় কলমাকান্দাকে মাদকমুক্ত করতে খেলাধুলার বিকল্প নেই: ডেপুটি স্পিকার কায়সার কামাল
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

পূর্বধলায় অনুমোদনহীন চিকিৎসাসেবা ও লাইসেন্সবিহীন ডেন্টাল চেম্বার পরিচালনা, মালিককে ২ লাখ টাকা জরিমানা

নেত্রকোনার পূর্বধলায় অনুমোদনহীন ব্যক্তির মাধ্যমে চিকিৎসাসেবা প্রদান এবং বৈধ লাইসেন্স ছাড়া ডেন্টাল প্রতিষ্ঠান পরিচালনার দায়ে এক প্রতিষ্ঠানের মালিককে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গত বুধবার (১১ নভেম্বর ২০২৬) বেলা সাড়ে ১২টার দিকে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থিত ‘ডেন্টাল এইড’ প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি মো. আল আমীন (২৯)। তিনি উপজেলার বাড়হা গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে।

পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শফিকুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।অভিযানকালে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মাহমুদুল হাসান মামুন, পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এবং ওসি (তদন্ত) মো. হাবিবুর রহমান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, অভিযানে প্রতিষ্ঠানটিতে অনুমোদনহীন ব্যক্তির মাধ্যমে চিকিৎসাসেবা প্রদান এবং বৈধ লাইসেন্স ছাড়া ডেন্টাল প্রতিষ্ঠান পরিচালনার প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিষ্ঠানের মালিককে ২ লাখ টাকা অর্থদণ্ড করা হয়।

তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে বৈধ ডেন্টাল নিবন্ধন ও সরকারি অনুমোদন ছাড়াই ওই ব্যক্তি ডেন্টাল চেম্বার পরিচালনা করে আসছিলেন বলে গোপন তথ্য পাওয়া যায়। ওই তথ্যের ভিত্তিতে বুধবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় আইন অনুযায়ী তাঁকে জরিমানা করা হয়েছে।
ইউএনও আরও জানান, জনস্বার্থে অনুমোদনহীন চিকিৎসাসেবা ও লাইসেন্সবিহীন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তিনি জানান, জরিমানার অর্থ পরিশোধ না করায় মো. আল আমীন বর্তমানে পূর্বধলা থানা পুলিশের হেফাজতে রয়েছেন। নির্ধারিত অর্থদণ্ড পরিশোধে ব্যর্থ হলে তাঁর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাটির স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য উৎপাদনে কুড়িগ্রামে কৃষক সেমিনার

পূর্বধলায় অনুমোদনহীন চিকিৎসাসেবা ও লাইসেন্সবিহীন ডেন্টাল চেম্বার পরিচালনা, মালিককে ২ লাখ টাকা জরিমানা

আপডেট সময় ১১:৫৮:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬