ময়মনসিংহ , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মাটির স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য উৎপাদনে কুড়িগ্রামে কৃষক সেমিনার ধামইরহাটে বৈরী আবহাওয়ায় জনজীবনে বিপর্যয়, ফসলহানির শঙ্কায় কৃষক নালিতাবাড়ীতে ৩৫ বোতল ভারতীয় মদসহ দুই যুবক গ্রেফতার গোয়াইনঘাটে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক নিহত, অভিযুক্ত গ্রেপ্তার বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে পাঁচবিবি কৃষি বিভাগ নালিতাবাড়ী সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ ফরিদপুর গোপালনগরে জেলি-কস্টিক সোডা দিয়ে ভেজাল দুধ তৈরি, দু’জনের কারাদণ্ড চাঁপাইনবাবগঞ্জে অর্থনৈতিক শুমারি ও বিএসবিআর বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপ ও বিদেশি মদ জব্দ নেত্রকোনায় কলমাকান্দাকে মাদকমুক্ত করতে খেলাধুলার বিকল্প নেই: ডেপুটি স্পিকার কায়সার কামাল
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

জামালপুরে টিআরসি নিয়োগের মাঠ পর্যায়ের পরীক্ষা সম্পন্ন, শেষ হলো তিন দিনের কার্যক্রম

“সেবার ব্রতে চাকরি”—এই স্লোগানকে সামনে রেখে জামালপুর জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ অক্টোবর-২০২৬-এর মাঠ পর্যায়ের শারীরিক সক্ষমতা যাচাই (Physical Endurance Test—PET) পরীক্ষার তৃতীয় ও শেষ দিনের কার্যক্রম সম্পন্ন হয়েছে।

গত রোববার (১৫ নভেম্বর) দ্বিতীয় দিনের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের অংশগ্রহণে তৃতীয় দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত ১৩ নভেম্বর শুরু হওয়া মাঠ পর্যায়ের এ পরীক্ষার শেষ দিনে ১৬০০ মিটার দৌড়, টায়ার ড্র্যাগিং ও রোপ ক্লাইম্বিং ইভেন্ট অনুষ্ঠিত হয়। সম্পূর্ণ যোগ্যতার ভিত্তিতে সুষ্ঠু, সুশৃঙ্খল ও নিরপেক্ষ পরিবেশে পরীক্ষার কার্যক্রম সম্পন্ন করা হয়।

তৃতীয় দিনের পরীক্ষায় জামালপুর জেলা পুলিশের নিয়োগ বোর্ডের সভাপতি ও পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিনের উপস্থিতিতে প্রার্থীরা নির্ধারিত ইভেন্টগুলোতে অংশগ্রহণ করেন।

কনস্টেবল নিয়োগের এ পরীক্ষা পদ্ধতি ধাপে ধাপে এমনভাবে সাজানো হয়েছে, যাতে মেধাবী, যোগ্য ও শারীরিকভাবে সক্ষম প্রার্থীরা উত্তীর্ণ হওয়ার সুযোগ পান। মাঠ পর্যায়ের পরীক্ষা শেষে পুলিশ সুপার উপস্থিত প্রার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় নিয়োগ বোর্ডের সদস্য অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল, নেত্রকোনা) স্বজল কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল, শেরপুর) নাসরিন আক্তার, মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আদনান নূহাশ, জামালপুর পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রেহেনা জান্নাত, পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং নিয়োগ কার্যক্রমে সংশ্লিষ্ট কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাটির স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য উৎপাদনে কুড়িগ্রামে কৃষক সেমিনার

জামালপুরে টিআরসি নিয়োগের মাঠ পর্যায়ের পরীক্ষা সম্পন্ন, শেষ হলো তিন দিনের কার্যক্রম

আপডেট সময় ১১:৫০:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬