নেত্রকোণা জেলায় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ (রুফটপ সোলার) স্থাপন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা, বিদ্যমান সমস্যা ও সম্ভাবনা চিহ্নিতকরণ এবং এ কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ১৫ নভেম্বর ২০২৬ তারিখে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন নেত্রকোণার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ খালেকুজ্জামান।
সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ স্থাপন কার্যক্রমের বর্তমান অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি বাস্তবায়নের ক্ষেত্রে বিদ্যমান সমস্যা, সম্ভাবনা ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।সভায় রুফটপ সোলার স্থাপন কার্যক্রমের প্রতিবন্ধকতা দূর করে এর বাস্তবায়ন আরও ত্বরান্বিত ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করা হয়।

হারাধন সূত্রধর: পূর্বধলা (নেত্রকোণা)বিশেষ প্রতিনিধি 



















