ময়মনসিংহ , মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর দাবি ঘিরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা, রাতে জরুরি সিন্ডিকেট সভা উপাচার্যসহ কর্মকর্তা-কর্মচারীরা অবরুদ্ধ, ক্যাম্পাসে পাল্টাপাল্টি কর্মসূচি শার্শায় গোগা সীমান্তে বিজিবি’র অভিযানে ২২০ বোতল উইনিক্স সিরাপ ও মোটরসাইকেল জব্দ যশোর জেলা আইনজীবী সমিতির কার্যক্রমে ডিজিটাল যুগের সূচনা গাইবান্ধায় ঝিনাশ্বর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নবীনগরে সিএনজি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত ১ বনওয়ারীনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সহকারী অধ্যাপক মো: জিয়াউর রহমান গোপালগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ, খোলা হলো জেলা কার্যালয়ের তালা ​যশোরে ভৈরব নদ পরিষ্কারে তরুণ চিকিৎসক ডা. ঊষার মানবিক উদ্যোগ: প্রশাসনের নীরবতা ও নাগরিক প্রশ্ন জয়পুরহাট ও দিনাজপুরে বিজিবি-পুলিশের যৌথ অভিযান: ১৩০ কেজি প্রত্নতাত্ত্বিক পাথরসহ আটক ১ পূর্বধলায় ৩ হাজার ৪০০ কৃষক পেলেন বিনামূল্যে সরিষার বীজ ও সার
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর দাবি ঘিরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা, রাতে জরুরি সিন্ডিকেট সভা উপাচার্যসহ কর্মকর্তা-কর্মচারীরা অবরুদ্ধ, ক্যাম্পাসে পাল্টাপাল্টি কর্মসূচি

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১০:১৩:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পুনর্বহাল হওয়া ৯৮৮ জন কর্মকর্তা-কর্মচারীর বিভিন্ন দাবি ও চলমান আন্দোলনকে কেন্দ্র করে ক্যাম্পাসে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। উদ্ভূত পরিস্থিতি নিরসনে সোমবার (১৬ নভেম্বর) রাত ১০টায় জরুরি সিন্ডিকেট সভা শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর কার্যালয়ে তাঁর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

​এর আগে বিকেল ৩টার দিকে আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটক বন্ধ করে ক্যাম্পাসের ভেতরে অবস্থান নেন। এতে উপাচার্যসহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা কার্যত অবরুদ্ধ হয়ে পড়েন। ফটক বন্ধ থাকায় ক্যাম্পাসের ভেতর থেকে কোনো যানবাহন বের হতে পারেনি, বাইরে থেকেও কোনো যানবাহন ভেতরে প্রবেশ করতে পারেনি।
​

অন্যদিকে, আন্দোলনকারীদের কর্মসূচির বিপরীতে পাল্টা কর্মসূচি পালনকারী আওয়ামী লীগপন্থী কর্মকর্তা-কর্মচারীরা ক্যাম্পাসের বিভিন্ন কক্ষে, বিশেষ করে একাডেমিক ভবনে অবস্থান নেন। সোমবার সকালে তাঁরা ক্যাম্পাসে মিছিল বের করে মূল ফটকের দিকে যাওয়ার চেষ্টা করলে আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীরা বাধা দেন। পরে তাঁরা একাডেমিক ভবনের দিকে সরে যান। রাত ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁদের সেখানেই অবস্থান করতে দেখা গেছে।
​

আন্দোলনকারীদের অভিযোগ, আদালতের নির্দেশে চাকরিতে পুনর্বহাল হওয়ার পরও ৯৮৮ জন কর্মকর্তা-কর্মচারী দীর্ঘদিন ধরে জ্যেষ্ঠতা, পদোন্নতি ও বেতন-ভাতার ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছেন। বর্তমান বেতন স্কেল ও অন্যান্য প্রাপ্য সুযোগ-সুবিধা থেকেও তাঁরা বঞ্চিত। তাঁদের দাবি, বিশ্ববিদ্যালয়ে নতুন নিয়োগ ও বিভিন্ন খাতে ব্যয় অব্যাহত থাকলেও পুনর্বহাল হওয়া কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য পাওনা নিশ্চিত করা হচ্ছে না।

​দাবি আদায়ে কার্যকর সিদ্ধান্ত না আসা পর্যন্ত উপাচার্যের কার্যালয় ঘেরাও ও অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। এর আগে রোববারও তাঁরা উপাচার্যের কার্যালয় ঘেরাও করে স্মারকলিপি জমা দেন এবং দাবি পূরণ না হলে সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য ঘেরাও কর্মসূচি চালানোর হুঁশিয়ারি দিয়েছিলেন।

​এদিকে আন্দোলনকারীদের একাংশ উপাচার্যের কার্যালয়ের সামনে পুরোনো পত্রিকা ও বস্তা বিছিয়ে অবস্থান নিয়েছেন। তাঁদের কেউ বসে, আবার কেউ শুয়ে রাতভর কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।

​বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর দাবি এবং ক্যাম্পাসের চলমান অচলাবস্থা নিরসনে করণীয় নির্ধারণের জন্য রাত ১০টায় জরুরি সিন্ডিকেট সভা আহ্বান করা হয়। রাত ১১টায় এ প্রতিবেদন পাঠানোর সময়ও সভা চলছিল। তবে সভায় গৃহীত সিদ্ধান্ত সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
​

আন্দোলনের পটভূমি
২০০৩ সালের ১৭ নভেম্বর থেকে ২০০৪ সালের ৩১ আগস্ট পর্যন্ত বিভিন্ন পদে নিয়োগ পাওয়া এসব কর্মকর্তা-কর্মচারীকে ২০১২ সালে চাকরিচ্যুত করা হয়। পরবর্তী সময়ে চাকরি ফিরে পেতে তাঁরা আইনি লড়াই শুরু করেন। এর ধারাবাহিকতায় ২০২৫ সালের ২৭ মে আপিল বিভাগের সাত সদস্যের বেঞ্চ জীবিত চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের পুনর্বহালের নির্দেশ দেন। আদালতের নির্দেশনায় চাকরিচ্যুতির সময়কালকে অসাধারণ ছুটি হিসেবে গণ্য করার পাশাপাশি তাঁদের জ্যেষ্ঠতা অক্ষুণ্ন রাখার কথা বলা হয়। তবে বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধার বিষয়টি মানবিক ও বাস্তব পরিস্থিতি বিবেচনায় নির্ধারণের দায়িত্ব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ওপর রাখা হয়।
​

সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের দাবি বাস্তবায়ন এবং বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনতে এখন জরুরি সিন্ডিকেট সভার সিদ্ধান্তের দিকে তাকিয়ে রয়েছেন সবাই।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর দাবি ঘিরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা, রাতে জরুরি সিন্ডিকেট সভা উপাচার্যসহ কর্মকর্তা-কর্মচারীরা অবরুদ্ধ, ক্যাম্পাসে পাল্টাপাল্টি কর্মসূচি

৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর দাবি ঘিরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা, রাতে জরুরি সিন্ডিকেট সভা উপাচার্যসহ কর্মকর্তা-কর্মচারীরা অবরুদ্ধ, ক্যাম্পাসে পাল্টাপাল্টি কর্মসূচি

আপডেট সময় ১০:১৩:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬