টাঙ্গাইলে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়মিত গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।গত বুধবার (১৮ নভেম্বর ২০২৬) অনুষ্ঠিত এ গণশুনানিতে জেলার বিভিন্ন এলাকা থেকে আগত ৩৮ জন সেবাপ্রার্থী তাঁদের বিভিন্ন সমস্যা, অভিযোগ ও আবেদন তুলে ধরেন।
গণশুনানিতে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, টাঙ্গাইলের আবু সাঈদ সেবাপ্রার্থীদের বক্তব্য মনোযোগসহকারে শোনেন। এ সময় তিনি তাঁদের উত্থাপিত সমস্যাগুলোর বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
কিছু বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি অন্যান্য আবেদন যথাযথভাবে পর্যালোচনা করে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়।
গণশুনানিতে সাধারণ মানুষের সমস্যা, অভিযোগ ও প্রত্যাশা সরাসরি শোনার পাশাপাশি দ্রুত ও কার্যকর প্রতিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
জনসাধারণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া, প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং নাগরিক দুর্ভোগ লাঘবের লক্ষ্যে জেলা প্রশাসন, টাঙ্গাইলের এ ধরনের উদ্যোগ অব্যাহত রয়েছে।

টাঙ্গাইল প্রতিনিধি 


















