ময়মনসিংহ , বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
৫৩ বিজিবির পৃথক তিনটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদক জব্দ কোটালীপাড়ায় দুই বছর পর তালা ভেঙে আ.লীগ কার্যালয়ে প্রবেশ, নেতাকর্মীদের মিছিল যুবদল নেতা মুন্নাকে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি ‘বাচ্চা রিপন’ গ্রেপ্তার ধামইরহাটে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ ​লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযান: ৭ ভারতীয় গরু ও মোটরসাইকেলসহ আটক ১ নবীনগরে তিতাস নদীতে প্রশাসনের অভিযান: ৬টি অবৈধ ঘের উচ্ছেদ, ২৫টি রিং জাল জব্দ টাঙ্গাইলে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, সেবা পেলেন ৩৮ জন রুমা উপজেলায় জেলা প্রশাসকের দিনব্যাপী সরকারি সফর: বিদ্যালয় ও থানা পরিদর্শন এবং মতবিনিময় সভা শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ ওসি নির্বাচিত হলেন ফরিদপুর থানার মো: মনজুরুল হাসান মাসুদ নেত্রকোনার অতিথপুর রেলস্টেশনে পেট্রোল ঢেলে আগুন, ৪১ সেকেন্ডের ভিডিও ভাইরাল
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

যুবদল নেতা মুন্নাকে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি ‘বাচ্চা রিপন’ গ্রেপ্তার

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১১:০১:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

​​রাজধানীর আদাবরে ৩০ নম্বর ওয়ার্ড যুবদল নেতা মুন্না ব্যাপারীকে কুপিয়ে গুরুতর জখমের ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি মো. রিপন ওরফে বাচ্চা রিপনকে (৪০) গ্রেপ্তার করেছে র‍্যাব-২।
​

গত বুধবার (১৮ নভেম্বর) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আদাবর থানাধীন রিং রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।র‍্যাব-২ সূত্র জানায়, গত ২৭ অক্টোবর আদাবর-১৩ এলাকায় নিজ বাসার সামনে মুন্না ব্যাপারীর ওপর হামলা হয়। অভিযোগ রয়েছে, এজাহারভুক্ত ১ নম্বর আসামি বাচ্চা রিপন ১০ থেকে ১২ জন সহযোগীকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে মুন্নাকে কুপিয়ে গুরুতর জখম করেন। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা মো. ইউসুফ আলী (৬২) বাদী হয়ে গত ১ নভেম্বর আদাবর থানায় (মামলা নম্বর-০২) একটি মামলা করেন। মামলায় দণ্ডবিধির ১৪৩, ৩২৩, ৩২৫, ৩০৭, ৫০৬ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

​র‍্যাব আরও জানায়, প্রাথমিক তথ্যে উঠে এসেছে গ্রেপ্তার হওয়া রিপন আদাবর থানা যুবলীগের একজন সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে আদাবরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের মতো নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এ ছাড়া পূর্ববর্তী অপরাধের রেকর্ড (পিসিপিআর) যাচাই করে তার বিরুদ্ধে আদাবর থানায় হত্যাচেষ্টা, ভয়ভীতি প্রদর্শন এবং বিশেষ ক্ষমতা আইনে একাধিক মামলার তথ্য পাওয়া গেছে।
​

এ হামলার ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র‍্যাব-২। পাশাপাশি যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড ও অস্থিরতা রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। গ্রেপ্তারকৃত রিপনের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৫৩ বিজিবির পৃথক তিনটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদক জব্দ

যুবদল নেতা মুন্নাকে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি ‘বাচ্চা রিপন’ গ্রেপ্তার

আপডেট সময় ১১:০১:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬