ময়মনসিংহ , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পরিচয় অনুসন্ধান নাকি পাসপোর্ট জালিয়াতি? নেত্রকোণায় আটক রোহিঙ্গা যুবককে ঘিরে ঘনীভূত রহস্য পূর্বধলায় কৃষি প্রণোদনা তালিকায় অনিয়মের অভিযোগে ঘাগড়া চৌরাস্তায় সংবাদ সম্মেলন ​লোহালিয়া নদীর ওপর ৯ম মৈত্রী সেতু নির্মাণে বাংলাদেশ ও চীনের চুক্তি রামিসা হত্যা মামলা: বিচার চেয়ে রোববার শুনানি করবেন অ্যাটর্নি জেনারেল ​আসছে নবম পে-স্কেল: ১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নতুন বেতন কাঠামো ​হঠাৎ জার্সি বদলের চাপে হাইতি: ৫২ বছর পর বিশ্বকাপে এসেই সংকটে দলটি গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৪ জনসহ দগ্ধ, ৫ ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী জাতির প্রত্যাশা পূরণের লক্ষেই এবারের বাজেট প্রণয়ন জানিয়েছেন অর্থমন্ত্রী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি পাবনার উদ্যোগে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

৫০ লাখ টাকা চাঁদা দাবি বিচারপতির কাছে, যুবদল নেতা আটক

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১১:৪৫:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫
  • ১৮১ বার পড়া হয়েছে

বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি খুরশিদ আলম সরকারের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে গাইবান্ধার ফুলছড়ি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান আক্তারকে (৪০) আটক করা হয়েছে। অভিযুক্ত আক্তার ফুলছড়ি উপজেলার পারুলের চর গ্রামের মৃত মোবারক আলীর ছেলে।

বুধবার (১ জানুয়ারি) দুপুরে বিচারপতি খুরশিদ আলম সরকার তার বাসভবনের সামনে একাকী হাঁটছিলেন। এ সময় মো. আক্তারুজ্জামান উপস্থিত হয়ে বিচারপতির কাছে চাঁদা দাবি করেন। পরে বিচারপতি নিজ উদ্যোগে তাকে আটকে রেখে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করেন। এ ঘটনায় যুবদল ও স্থানীয় রাজনীতিতে তীব্র আলোচনা চলছে। বিচারপতির নিরাপত্তা এবং ন্যায়বিচার নিশ্চিতের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

ফুলছড়ি উপজেলা যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম নান্টু বলেন, বিএনপি একটি শান্তির দল। আমরা মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করছি। দলের নাম ভাঙিয়ে কেউ অপরাধ করলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। আমরা তদন্ত সাপেক্ষে আক্তারুজ্জামানের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।

এ বিষয়ে ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, বিচারপতির কাছে চাঁদা দাবির বিষয়টি অত্যন্ত গুরুতর অপরাধ। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে এবং প্রাসঙ্গিক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। বিচারপতির নিরাপত্তা নিশ্চিত করাও আমাদের অগ্রাধিকার।

প্রসঙ্গত, এর আগে গত ৬ আগস্ট ২০২৪ তারিখে অভিযুক্ত ব্যক্তি হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিচারপতির কাছে একই পরিমাণ টাকা চাঁদা দাবি করেছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিচয় অনুসন্ধান নাকি পাসপোর্ট জালিয়াতি? নেত্রকোণায় আটক রোহিঙ্গা যুবককে ঘিরে ঘনীভূত রহস্য

৫০ লাখ টাকা চাঁদা দাবি বিচারপতির কাছে, যুবদল নেতা আটক

আপডেট সময় ১১:৪৫:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫