ময়মনসিংহ , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঠাকুরগাঁওয়ে বাড়ছে বৃষ্টি, মাঠের কাটা ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপ ও বিদেশি মদ জব্দ ভূরুঙ্গামারীতে অভিযানে ভারতীয় অলিভ অয়েল জব্দ চাঁপাইনবাবগঞ্জে বিসিকের শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ শুরু নেত্রকোণায় কলমাকান্দায় হাজং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী দেউলী উৎসব অনুষ্ঠিত গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২ রাজশাহী সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ নেত্রকোণায় মদনে জোবাইদা রহমান মহিলা ডিগ্রি কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার জানিয়েছেন শামা ওবায়েদ চার বছরে ২৫ হাজার নতুন উদ্যোক্তা তৈরি করা হবে জানিয়েছেন প্রধানমন্ত্রী
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

চাঁপাইনবাবগঞ্জে বিসিকের শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ শুরু

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১০:২৩:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

​চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) উদ্যোগে পাঁচ দিনব্যাপী ‘শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স’ শুরু হয়েছে। রোববার (২২ নভেম্বর) বিসিক জেলা কার্যালয়ের আয়োজনে এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী। প্রধান অতিথির বক্তব্যে তিনি জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই (CMSME) খাতের গুরুত্ব তুলে ধরেন। এ সময় তিনি শিল্পনীতি-২০২২ এবং ক্ষুদ্র, কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (CMSME) উন্নয়নে বিসিক, বিটিআইসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ভূমিকা ও অবদান নিয়ে আলোচনা করেন। জেলা প্রশাসক বলেন, নতুন উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে ক্ষুদ্র ও মাঝারি শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

​বিসিক জেলা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোঃ সাজিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিসিকের বিভিন্ন কার্যক্রম, উদ্যোক্তা সৃষ্টি, শিল্প নিবন্ধন, আইআরসি ও ইআরসি সনদ প্রদান, শিল্পনগরীতে প্লট বরাদ্দ ও ব্যবস্থাপনা এবং ঋণ সহায়তা কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়।

​অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিসিক জেলা কার্যালয়ের সম্প্রসারণ কর্মকর্তা ও শিল্পনগরী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোহাঃ আব্দুর রহিম। তিনি প্রশিক্ষণ কোর্সের উদ্দেশ্য ও গুরুত্ব তুলে ধরে বলেন, উদ্যোক্তাদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

​অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিসিক জেলা কার্যালয়ের সম্প্রসারণ কর্মকর্তা মোসা. আফরোজা খাতুন। আয়োজকরা আশা প্রকাশ করেন, পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণ নতুন উদ্যোক্তা তৈরি, বিদ্যমান উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি এবং দেশের শিল্পায়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঠাকুরগাঁওয়ে বাড়ছে বৃষ্টি, মাঠের কাটা ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক

চাঁপাইনবাবগঞ্জে বিসিকের শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ শুরু

আপডেট সময় ১০:২৩:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬