ময়মনসিংহ , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পূর্বধলায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ১১৯তম বোর্ড সভা অনুষ্ঠিত ময়মনসিংহে বাংলাদেশ পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ (আইজিপি কাপ) ২০২৫-২০২৬-এর উদ্বোধন, প্রথম দুই ম্যাচে জয়ী ময়মনসিংহ রেঞ্জ ও এসএমপি ঠাকুরগাঁওয়ে বাড়ছে বৃষ্টি, মাঠের কাটা ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপ ও বিদেশি মদ জব্দ ভূরুঙ্গামারীতে অভিযানে ভারতীয় অলিভ অয়েল জব্দ চাঁপাইনবাবগঞ্জে বিসিকের শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ শুরু নেত্রকোণায় কলমাকান্দায় হাজং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী দেউলী উৎসব অনুষ্ঠিত গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২ রাজশাহী সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ঠাকুরগাঁওয়ে বাড়ছে বৃষ্টি, মাঠের কাটা ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১০:৪৫:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ে হঠাৎ শুরু হওয়া গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে চরম দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা। গত ২১ নভেম্বর সকাল থেকে শুরু হওয়া এই বৃষ্টি এখনো অব্যাহত রয়েছে। এতে একদিকে জমিতে কেটে রাখা আমন ধান ভিজে যাচ্ছে, অন্যদিকে নতুন করে আবাদ করা আলু, সরিষা ও ভুট্টার জমি নিয়েও তৈরি হয়েছে উদ্বেগ। বিশেষ করে আলুর জমিতে কাদা ও পানি জমে যাওয়ায় ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা।

​রোববার সদর উপজেলার গড়েয়া গোপালপুর এলাকায় সরেজমিনে দেখা যায়, কয়েক দিন আগে কেটে রাখা আমন ধান দ্রুত ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা।
​ভূল্লী উপজেলার কচুবাড়ী গ্রামের কৃষক রব্বানী জানান, বারোমাড়া কান্দরে তাঁর দুই একর জমির আমন ধান কেটে রাখা হয়েছিল। ধানগুলো প্রায় শুকিয়ে এসেছিল এবং শনিবারই সেগুলো ঘরে তোলার প্রস্তুতি ছিল তাঁর। কিন্তু সকাল থেকে শুরু হওয়া গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে কেটে রাখা ধান ভিজে গেছে। একই সঙ্গে জমিতে পানি জমে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হওয়ায় সময়মতো ধান ঘরে তুলতে না পারায় বিপাকে পড়েছেন তিনি।
​

অন্যদিকে, কাচারি বাজার গ্রামের কৃষক মো. খোরশেদ আলী জানান, ব্র্যাক সিডের অধীনে তিনি প্রায় চার বিঘা জমিতে আলুর আবাদ করেছেন। কিন্তু টানা বৃষ্টিতে জমি কাদায় পরিণত হয়েছে। জমিতে পানি জমে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হওয়ায় আলুর আবাদ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তিনি।

​স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার বিভিন্ন এলাকায় কেউ আমন ধান কেটে ঘরে তুলেছেন, আবার অনেকের ধান এখনো মাঠে পড়ে রয়েছে। ধান কাটার পর অনেক কৃষক জমিতে আলু, সরিষা ও ভুট্টার আবাদ করেছেন। ফলে চলমান বৃষ্টি তাঁদের জন্য বাড়তি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। একদিকে কেটে রাখা ধান শুকানো ও ঘরে তোলার চিন্তা, অন্যদিকে নতুন আবাদ করা ফসল রক্ষার চেষ্টা—দুই দিক সামলাতে হিমশিম খাচ্ছেন চাষিরা।

​কৃষকদের আশঙ্কা, বৃষ্টির পানি জমিতে দীর্ঘসময় জমে থাকলে নতুন আবাদ করা ফসলের ক্ষতি হতে পারে। বিশেষ করে আলুর জমিতে অতিরিক্ত পানি জমে থাকলে আবাদ ঝুঁকির মুখে পড়তে পারে। পাশাপাশি ভিজে যাওয়া আমন ধান শুকানো ও সংরক্ষণেও বাড়তি ভোগান্তি পোহাতে হবে বলে জানান তাঁরা। তবে টানা বৃষ্টিতে এলাকায় আমন ধান, আলু, সরিষা ও ভুট্টার কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

​এ বিষয়ে সদর উপজেলার কৃষি কর্মকর্তা নাসিরুল আলম বলেন, আগাম বৃষ্টির ব্যাপারে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়েছে। তবে এই বৃষ্টিতে তেমন ক্ষতি হবে না এবং শিগগিরই আবহাওয়া ভালো হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পূর্বধলায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

ঠাকুরগাঁওয়ে বাড়ছে বৃষ্টি, মাঠের কাটা ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক

আপডেট সময় ১০:৪৫:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬