ময়মনসিংহ , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মাটির স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য উৎপাদনে কুড়িগ্রামে কৃষক সেমিনার ধামইরহাটে বৈরী আবহাওয়ায় জনজীবনে বিপর্যয়, ফসলহানির শঙ্কায় কৃষক নালিতাবাড়ীতে ৩৫ বোতল ভারতীয় মদসহ দুই যুবক গ্রেফতার গোয়াইনঘাটে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক নিহত, অভিযুক্ত গ্রেপ্তার বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে পাঁচবিবি কৃষি বিভাগ নালিতাবাড়ী সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ ফরিদপুর গোপালনগরে জেলি-কস্টিক সোডা দিয়ে ভেজাল দুধ তৈরি, দু’জনের কারাদণ্ড চাঁপাইনবাবগঞ্জে অর্থনৈতিক শুমারি ও বিএসবিআর বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপ ও বিদেশি মদ জব্দ নেত্রকোনায় কলমাকান্দাকে মাদকমুক্ত করতে খেলাধুলার বিকল্প নেই: ডেপুটি স্পিকার কায়সার কামাল
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

মাটির স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য উৎপাদনে কুড়িগ্রামে কৃষক সেমিনার

টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলা, মাটির উর্বরতা বৃদ্ধি, নিরাপদ খাদ্য উৎপাদন ও জনস্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে কুড়িগ্রামে কৃষকদের নিয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।গত রোববার (২২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় কুড়িগ্রাম পৌরসভার হরিকেশ নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সেমিনারের আয়োজন করা হয়। লুমিনাস গ্রুপের উদ্যোগে আয়োজিত এই সেমিনারে স্থানীয় তিন শতাধিক কৃষক অংশ নেন।
​

সেমিনারে মূল প্রশিক্ষক হিসেবে বক্তব্য দেন লুমিনাস গ্রুপের পরিচালক আর এম রাসেল। তিনি বর্তমান সময়ে মাটির ক্ষয়, রাসায়নিক সারের মাত্রাতিরিক্ত ব্যবহারের ঝুঁকি এবং দীর্ঘমেয়াদে ফসলের উৎপাদনশীলতা ধরে রাখার করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

​প্রশিক্ষণকালে কৃষকদের মাটির স্বাস্থ্য পরীক্ষা, জৈব সারের ব্যবহার বৃদ্ধি, সুষম সার প্রয়োগ এবং পরিবেশবান্ধব চাষাবাদ পদ্ধতি অনুসরণের ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় উপস্থিত কৃষকেরা মাঠে চাষাবাদ করতে গিয়ে মাটির গুণগত মান ও ফলন নিয়ে নিজেদের নানা অভিজ্ঞতা ও প্রশ্ন তুলে ধরেন এবং সেগুলোর বাস্তবসম্মত সমাধান পান।
​অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লুমিনাস মিরাকেল এগ্রো ইন্ডাস্ট্রির নির্বাহী পরিচালক আলমগীর হোসেন ও শামসুজ্জামান, মার্কেটিং ম্যানেজার বিপিন চন্দ্র বর্মন এবং স্থানীয় প্রতিনিধি ইশরাত জাহান ইলা প্রমুখ।
​

আয়োজকেরা জানান, প্রান্তিক ও সাধারণ কৃষকদের আধুনিক ও টেকসই কৃষিচর্চায় উদ্বুদ্ধ করতে নিয়মিত এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে। সেমিনার শেষে অংশগ্রহণকারী কৃষকেরা মাটির যত্ন, নিরাপদ খাদ্য উৎপাদন ও টেকসই উৎপাদন ব্যবস্থাপনা নিয়ে আশাবাদ ব্যক্ত করেন।

​সেমিনারে অংশ নেওয়া কৃষক কবির হোসেন বলেন, ‘অতিরিক্ত সারে খরচ বাড়ছে, নষ্ট হচ্ছে মাটির গুণ। সুষম সার ও পরিবেশবান্ধব চাষের সমাধান পেয়ে নিরাপদ খাদ্য উৎপাদনে নতুন ভরসা পেলাম।’

​আরেক কৃষক আমজাদ মিয়া বলেন, ‘আন্দাজমতো রাসায়নিক সার দেওয়ায় মাটি শক্ত ও অনুর্বর হয়ে যাচ্ছিল। মাটি পরীক্ষা করে জৈব সার বাড়ানোর যে পরামর্শ পেলাম, তা মানলে মাটি ও ফসল দুটোই বাঁচবে।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাটির স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য উৎপাদনে কুড়িগ্রামে কৃষক সেমিনার

মাটির স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য উৎপাদনে কুড়িগ্রামে কৃষক সেমিনার

আপডেট সময় ০১:৪১:১০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬