ময়মনসিংহ , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঈশ্বরগঞ্জে বিরোধপূর্ণ জমিতে ভবন নির্মাণ: বাধা দেয়ায় মা জেলহাজতে, কাঁদছে আড়াই বছরের শিশু শিগগিরই কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া মহাসড়ক উন্নয়নের আশ্বাস দিলেন সড়কমন্ত্রী বিগত সরকার বিদ্যুতের ৪০ হাজার কোটি টাকা বকেয়া রেখে গেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী পূর্বধলায় স্বর্ণ সুধা যুব উন্নয়ন সমিতির কার্যক্রম পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত, ধানখেত থেকে ১৪০ বোতল ভারতীয় মদ উদ্ধার পূর্বধলা থানায় নয়া ওসির দায়িত্ব গ্রহণ সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশীরা আড়াই ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া রুটে নৌযান চলাচল শুরু এমন বৃষ্টি কতদিন থাকবে, বার্তা আবহাওয়া অফিসের ​৪ নদীর পানি বিপৎসীমার ওপরে, ৫ জেলায় তীব্র বন্যার শঙ্কা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

আওয়ামী লীগ নেতা আটক চট্টগ্রামে ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে

  • স্টাফ রির্পোটার
  • আপডেট সময় ১১:১১:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৭৬ বার পড়া হয়েছে

চট্টগ্রামে ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে ফখরুল আনোয়ার নামে এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে পুলিশ। শনিবার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে ১১টায় নগরীর খুলশী থানার টাইগারপাস এলাকার নেভী কনভেনশন সেন্টারে তাকে আটক করা হয়।

ফখরুল আনোয়ার চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক। তিনি চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সদ্য সাবেক সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনির চাচা এবং প্রয়াত এমপি রফিকুল আনোয়ারের ছোট ভাই।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাতে নেভী কনভেনশন সেন্টারে ফখরুল আনোয়ারের ছেলের বিয়ের অনুষ্ঠান চলছিল। অতিথিদের আপ্যায়নে ব্যস্ত ছিলেন ফখরুল। একপর্যায়ে রাত সাড়ে ১০টার দিকে বৈষম্যবিরোধী আন্দোলনকারী পরিচয় দিয়ে একদল লোক কনভেনশন সেন্টারটি ঘিরে ফেলে। এসময় আন্দোলনকারীরা নানা স্লোগান দিতে থাকেন। পরে ঘটনাস্থলে থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশ উপস্থিত হয়ে ফখরুল আনোয়ারকে আটক করে নিয়ে যায়।

ডিসি ফয়সাল আহম্মেদ বলেন, একটি কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠান থেকে আওয়ামী লীগ নেতা ফখরুল আনোয়ারকে আটক করা হয়েছে। তাকে থানায় নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে কয়টি মামলা রয়েছে তা যাচাই-বাছাই করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঈশ্বরগঞ্জে বিরোধপূর্ণ জমিতে ভবন নির্মাণ: বাধা দেয়ায় মা জেলহাজতে, কাঁদছে আড়াই বছরের শিশু

আওয়ামী লীগ নেতা আটক চট্টগ্রামে ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে

আপডেট সময় ১১:১১:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫