ময়মনসিংহ , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মাটির স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য উৎপাদনে কুড়িগ্রামে কৃষক সেমিনার ধামইরহাটে বৈরী আবহাওয়ায় জনজীবনে বিপর্যয়, ফসলহানির শঙ্কায় কৃষক নালিতাবাড়ীতে ৩৫ বোতল ভারতীয় মদসহ দুই যুবক গ্রেফতার গোয়াইনঘাটে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক নিহত, অভিযুক্ত গ্রেপ্তার বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে পাঁচবিবি কৃষি বিভাগ নালিতাবাড়ী সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ ফরিদপুর গোপালনগরে জেলি-কস্টিক সোডা দিয়ে ভেজাল দুধ তৈরি, দু’জনের কারাদণ্ড চাঁপাইনবাবগঞ্জে অর্থনৈতিক শুমারি ও বিএসবিআর বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপ ও বিদেশি মদ জব্দ নেত্রকোনায় কলমাকান্দাকে মাদকমুক্ত করতে খেলাধুলার বিকল্প নেই: ডেপুটি স্পিকার কায়সার কামাল
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ঐকমত্য কমিশনের চূড়ান্ত সুপারিশ আজ প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করবে

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ০৯:২৫:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
  • ১৭৪ বার পড়া হয়েছে

জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা নিয়ে প্রস্তুত করা সুপারিশপত্র অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের হাতে তুলে দেবে জাতীয় ঐকমত্য কমিশন।

আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুর ১২টায় উপদেষ্টা পরিষদের সদস্যদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এই সুপারিশ হস্তান্তর করা হবে বলে কমিশন সূত্রে জানা গেছে। এর আগে গতকাল সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সভাপতিত্বে কমিশনের সমাপনী বৈঠক অনুষ্ঠিত হয়।

সমাপনী বৈঠকে উপস্থিত ছিলেন- কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ, সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

বৈঠকে কমিশনের গঠন থেকে চূড়ান্ত সুপারিশ তৈরির পুরো প্রক্রিয়ার নথি, ভিডিও, অডিও ও ছবি সংরক্ষণের ওপর গুরুত্ব দেন প্রধান উপদেষ্টা।

উল্লেখ্য, গত ১৭ অক্টোবর স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদে বিএনপি, জামায়াতসহ অধিকাংশ রাজনৈতিক দল অংশ নেয়। তবে আইনি ভিত্তি স্পষ্ট না থাকায় এতে স্বাক্ষর করেনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাটির স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য উৎপাদনে কুড়িগ্রামে কৃষক সেমিনার

ঐকমত্য কমিশনের চূড়ান্ত সুপারিশ আজ প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করবে

আপডেট সময় ০৯:২৫:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫