ময়মনসিংহ , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাউজানে কল্পতরু সংঘের উদ্যোগে ৫ দিনব্যাপী শ্রীশ্রী কৃষ্ণের রাস মহোৎসব শুরু নিউইয়র্কের কুইন্স পাবলিক লাইব্রেরিতে ‘লেখকের অঙ্গন’-এর ৩১তম গ্রন্থালোচনা সভা অনুষ্ঠিত ঝিনাইদহে ডুমুরিয়ার রিটেইলারদের সম্মেলন ও প্রশিক্ষণ অনুষ্ঠিত নাচোলে পুলিশের অভিযানে দুই চোরাই গরু উদ্ধার, আটক ১ পূর্বধলায় দামোদর মাসের সমাপনী বৈষ্ণব সেবা, হাজারো ভক্তের সমাগম শেরপুরে দুই সহকারী কমিশনার (ভূমি)-এর বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ত্রিশালের রায়মনিতে ১০০ শ্রমজীবী মানুষের মাঝে “চেষ্টা”র কম্বল বিতরণ ময়মনসিংহে উন্নতমানের স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে নতুন ঠিকানায় মেরী স্টোপস ক্লিনিকের উদ্বোধন মাটির স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য উৎপাদনে কুড়িগ্রামে কৃষক সেমিনার ধামইরহাটে বৈরী আবহাওয়ায় জনজীবনে বিপর্যয়, ফসলহানির শঙ্কায় কৃষক
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

খুব অস্বাস্থ্যকর ঢাকায় আজ বায়ুর মান , সতর্কত থাকার পরামর্শ

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ০৯:৫৫:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • ২৩৬ বার পড়া হয়েছে

রাজধানী ঢাকার বাতাস আজ (২২ জানুয়ারি) সকালে ‘খুব অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে। টানা এক সপ্তাহের বেশি সময় ধরে বায়ুদূষণে বিশ্বের শীর্ষ নগরীগুলোর তালিকায় থাকছে ঢাকা। আজও এর ব্যতিক্রম হয়নি।

সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ারের তথ্য অনুযায়ী, সকাল ৯টায় মনিটে বিশ্বের ১২৫টি নগরীর মধ্যে ঢাকার অবস্থান ছিল পঞ্চম। এ সময় ঢাকার বায়ুমান সূচক (একিউআই) ছিল ২২২, যা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। তবে নগরীর দুটি স্থানে বায়ুদূষণের মাত্রা পৌঁছেছে ‘দুর্যোগপূর্ণ’ পর্যায়ে।

আইকিউ এয়ার নিয়মিতভাবে বিশ্বের বিভিন্ন শহরের বায়ুদূষণের তথ্য প্রকাশ করে। তাদের তাৎক্ষণিক সূচকে কোনো শহরের বাতাস কতটা দূষিত, সে সম্পর্কে মানুষকে সতর্ক করা হয় এবং প্রয়োজনীয় পরামর্শও দেওয়া হয়।

আজ বায়ুদূষণে বিশ্বের শীর্ষ অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। শহরটির একিউআই স্কোর ছিল ৩২৪।

বিশেষজ্ঞদের মতে, বায়ুমান সূচক ২০০ ছাড়ালে তা ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০০ ছাড়ালে ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে ধরা হয়। আজ সকালে ঢাকার নিকুঞ্জ এলাকার এএসএল সিস্টেমস লিমিটেডে একিউআই ছিল ৩৯২ এবং মিরপুরের ইস্টার্ন হাউজিং এলাকায় ছিল ৩৩০—যা দুটিই ‘দুর্যোগপূর্ণ’ পর্যায়ের।

দেশের অন্যান্য এলাকাতেও বায়ুদূষণ বাড়ছে। অনেক সময় ঢাকার বাইরের শহরগুলোতে দূষণের মাত্রা রাজধানীর চেয়েও বেশি দেখা যাচ্ছে। যদিও বায়ুদূষণ নিয়ন্ত্রণে নেওয়া কার্যক্রমগুলো মূলত ঢাকাকেন্দ্রিক, তবে সেগুলোর কার্যকর প্রভাব তেমন দেখা যাচ্ছে না।

আইকিউ এয়ারের পরামর্শ অনুযায়ী, আজকের এই পরিস্থিতিতে বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরতে হবে। বাইরে গিয়ে ব্যায়াম না করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি ঘরের জানালা যতটা সম্ভব বন্ধ রাখতে বলা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাউজানে কল্পতরু সংঘের উদ্যোগে ৫ দিনব্যাপী শ্রীশ্রী কৃষ্ণের রাস মহোৎসব শুরু

খুব অস্বাস্থ্যকর ঢাকায় আজ বায়ুর মান , সতর্কত থাকার পরামর্শ

আপডেট সময় ০৯:৫৫:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬