ময়মনসিংহ , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশন পুরোপুরি প্রস্তুত জানিয়েছেন সিইসি শাপলা চত্বরের ঘটনা সরকার উপেক্ষা করবে না, ভালো বিচার হবে জানিয়েছেন তথ্য উপদেষ্টা দুর্নীতির অভিযোগ প্রমাণিত: এসকে সুরের ৩ বছরের জেল গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছেন ভারপ্রাপ্ত স্পিকার ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি ময়মনসিংহের গৌরীপুরে উন্নয়ন ও জনকল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী হাসনাত- সারজিস গণঅভ্যুত্থানের সাথে বেইমানি করার কারণে ছাত্র উপদেষ্টা হতে পারেনি বলে মন্তব্য করেছেন রাশেদ খাঁন লন্ডনে ওয়াটফোর্ড বাংলাদেশী অ্যাসোসিয়েশনের উদ্যোগে ঐতিহ্যবাহী চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত শিক্ষককে ভিডিও ছড়িয়ে হেনস্তা, আইনি পদক্ষেপ পূর্বধলার সমস্যা ও অভিযোগ সরাসরি জানাতে এমপি মানসুরার ব্যতিক্রমী উদ্যোগ পূর্বধলা থানা পরিদর্শন করলেন নেত্রকোণার পুলিশ সুপার তরিকুল ইসলাম
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

চক্ষু স্বাস্থ্য নিয়ে নভেম্বরে গ্লোবাল সামিট, প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন বললেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

নভেম্বরে অনুষ্ঠেয় চক্ষু স্বাস্থ্যবিষয়ক গ্লোবাল সামিটে প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ দেয়ার সম্মতি দিয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত।

আজ সোমবার (৬ জুলাই) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল এজেন্সি ফর প্রিভেনশান অফ ব্লাইন্ডনেসের (আইএপিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পিটার হলান্ড।সাক্ষাৎ শেষে এম এ মুহিত সাংবাদিকদের জানান, সারা দেশে চক্ষু উন্নয়ন জাতীয় পরিকল্পনা করা হচ্ছে। আন্তর্জাতিক চক্ষু সেবা প্লাটফর্মের প্রতিনিধি এসেছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন তিনি। নভেম্বরে গ্লোবাল সামিট হবে এ বিষয়ে। বিভিন্ন দেশের সরকারপ্রধানরা থাকবেন। বাংলাদেশ কো-হোস্ট হবে, প্রধানমন্ত্রী উপস্থিত থাকার সম্মতি দিয়েছেন।

প্রতিমন্ত্রী বলেন, ১০ লাখ ছানি অপারেশন করা হবে, যাদের পরবর্তী লেন্স দেয়া হবে বিনামূল্যে। স্কুল শিক্ষার্থীরা বিশেষ করে গ্রামীণ এলাকায় শিশুরা চোখে জটিলতায় পিছিয়ে পড়ে। এ ব্যাপারে সরকারের নেয়া পদক্ষেপে আইএপিবির সহযোগিতা চাওয়া হয়েছে।
 
আইএপিবির সিইও বলেন, আমরা আনন্দিত যে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হয়েছে এবং বাংলাদেশ কো-হোস্ট হতে রাজি হয়েছে।
পিটার হলান্ড বলেন, আমাদের সদস্য আছে বাংলাদেশে। এখানকার চক্ষু সেবা উন্নয়নে স্থানীয় সরকার ব্যবস্থার সঙ্গে কাজ করছেন তারা। 

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশন পুরোপুরি প্রস্তুত জানিয়েছেন সিইসি

চক্ষু স্বাস্থ্য নিয়ে নভেম্বরে গ্লোবাল সামিট, প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন বললেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

আপডেট সময় ১২:৫৭:৪৯ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬