ময়মনসিংহ , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নালিতাবাড়ীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন ময়মনসিংহের গৌরীপুরে মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জিয়া মঞ্চের বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত পূর্বধলায় জাতীয় যুব দিবসের কর্মসূচির সমাপ্তি হলো পরিচ্ছন্নতা অভিযান ও ফুটবল প্রীতি টুর্নামেন্টে শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি, এখানে আবেগের স্থান নেই জানিয়েছেন আইনমন্ত্রী পূর্বধলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বিপ্লব ও সংহতি দিবসে ময়মনসিংহে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা নেত্রকোণায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে জেলাব্যাপী পরিচ্ছন্নতা অভিযান, অংশ নিলেন ৬ হাজার ৮৪১ জন মুক্তিযোদ্ধা-সৈনিক হত্যা দিবস’ পালনে নিউইয়র্কে স্মরণসভা অনুষ্ঠিত জামালপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

তদবির বাণিজ্য ও দালালমুক্ত নবীনগর চাই: আইনশৃঙ্খলা সভায় এমপির কঠোর বার্তা

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১১:২৯:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

​জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আদর্শ ও অসাম্প্রদায়িক চেতনা ধারণ করে অপরাধমুক্ত, সুশাসন ও ন্যায়ভিত্তিক একটি আধুনিক নবীনগর গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য ও উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মুখ্য উপদেষ্টা অ্যাডভোকেট আব্দুল মান্নান।

গত ​সোমবার (৩১ আগস্ট) সকালে নবীনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে কনফারেন্স রুমে আয়োজিত ‘জাতীয় নজরুল দিবস’ ও মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কঠোর বার্তা দেন।
​

প্রধান অতিথির বক্তব্যে মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান বলেন, “নবীনগরের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো ধরনের অবনতি সহ্য করা হবে না। অপরাধ দমনের পাশাপাশি প্রশাসনিক কার্যক্রমে শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।” এ সময় তিনি স্পষ্ট ভাষায় তদবির বাণিজ্য, দালালি ও অনৈতিক প্রভাবমুক্ত নবীনগর গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

​তিনি আরও বলেন, “সাধারণ মানুষ যেন কোনো সরকারি বা দাপ্তরিক কাজে হয়রানির শিকার না হন এবং তাদের ন্যায্য অধিকার পেতে কারও তদবির বা সুপারিশের প্রয়োজন না হয়—এমন একটি জনবান্ধব প্রশাসনিক পরিবেশ গড়ে তুলতে হবে। অপরাধী যেই হোক না কেন, তার রাজনৈতিক পরিচয় বা সামাজিক প্রভাব বিবেচনা না করে কঠোর হাতে আইনের আওতায় আনতে হবে।”

​সভার শুরুতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী জীবনের নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, বিদ্রোহী কবির মানবিক ও সাম্যের দর্শন সমাজে প্রতিষ্ঠিত করা গেলে সব ধরনের বিভেদ, বৈষম্য ও অপরাধ দূর করে একটি সুন্দর সমাজ নির্মাণ সম্ভব।
​

নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি এবং স্থানীয় সুশীল সমাজের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

​সভায় এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন, অপরাধ দমন, সামাজিক সমস্যার সমাধান, প্রশাসনিক কার্যক্রম গতিশীল করা এবং জননিরাপত্তা নিশ্চিতকরণ বিষয়ে আলোচনা শেষে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেওয়া হয়। পরিশেষে অপরাধ, অনিয়ম ও দালালির প্রভাবমুক্ত একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও জনবান্ধব নবীনগর গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন উপস্থিত সবাই

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নালিতাবাড়ীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

তদবির বাণিজ্য ও দালালমুক্ত নবীনগর চাই: আইনশৃঙ্খলা সভায় এমপির কঠোর বার্তা

আপডেট সময় ১১:২৯:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬