ময়মনসিংহ , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মাটির স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য উৎপাদনে কুড়িগ্রামে কৃষক সেমিনার ধামইরহাটে বৈরী আবহাওয়ায় জনজীবনে বিপর্যয়, ফসলহানির শঙ্কায় কৃষক নালিতাবাড়ীতে ৩৫ বোতল ভারতীয় মদসহ দুই যুবক গ্রেফতার গোয়াইনঘাটে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক নিহত, অভিযুক্ত গ্রেপ্তার বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে পাঁচবিবি কৃষি বিভাগ নালিতাবাড়ী সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ ফরিদপুর গোপালনগরে জেলি-কস্টিক সোডা দিয়ে ভেজাল দুধ তৈরি, দু’জনের কারাদণ্ড চাঁপাইনবাবগঞ্জে অর্থনৈতিক শুমারি ও বিএসবিআর বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপ ও বিদেশি মদ জব্দ নেত্রকোনায় কলমাকান্দাকে মাদকমুক্ত করতে খেলাধুলার বিকল্প নেই: ডেপুটি স্পিকার কায়সার কামাল
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

নরসিংদীতে পুলিশের সাঁড়াশি অভিযান, মাদক-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭

নরসিংদীতে মাদক, অবৈধ অস্ত্র ও চোরাচালানবিরোধী সপ্তাহব্যাপী এক অভিযানে ২৩৭ জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। গত ১৮ থেকে ২৪ আগস্ট পর্যন্ত পরিচালিত এই যৌথ অভিযানে প্রায় ১ কোটি ৮৬ লাখ টাকা মূল্যের বিভিন্ন অবৈধ মালামাল, মাদকদ্রব্য এবং আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

গত মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘নরসিংদীকে অপরাধ ও মাদকমুক্ত রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।’

পুলিশ সূত্রে জানা যায়, র‍্যাব, এপিবিএন ও আরআরএফের সহায়তায় জেলার বিভিন্ন স্থানে এই অভিযান চালানো হয়। অভিযানে যুক্তরাষ্ট্রে তৈরি ১টি পিস্তল, ১টি এলজি, ১৩টি গুলি, ৮ হাজার ৬৩৩টি ইয়াবা, ২৫০ কেজি গাঁজা ও ৪৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এছাড়া প্রায় ১ কোটি ১০ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, প্রসাধনীসহ একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।

শিবপুরের দক্ষিণ কারারচর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে অভিযান চালিয়ে এসব ভারতীয় চোরাই পণ্য জব্দ করা হয় বলে জানিয়েছে পুলিশ।

পাশাপাশি জেলার বিভিন্ন চেকপোস্টে ১ হাজার ৮৬৬টি যানবাহনে তল্লাশি চালানো হয়। লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ৩০১টি মামলা দায়ের, ৩৫টি মোটরসাইকেল আটক এবং ৯ লাখ ২৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

সপ্তাহব্যাপী এই অভিযানে আদালতের ৩০৫টি গ্রেপ্তারি পরোয়ানা নিষ্পত্তি এবং নতুন করে ৮৮টি মামলা নথিভুক্ত করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাটির স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য উৎপাদনে কুড়িগ্রামে কৃষক সেমিনার

নরসিংদীতে পুলিশের সাঁড়াশি অভিযান, মাদক-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭

আপডেট সময় ১২:১৯:৩২ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬