ময়মনসিংহ , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নালিতাবাড়ীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন ময়মনসিংহের গৌরীপুরে মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জিয়া মঞ্চের বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত পূর্বধলায় জাতীয় যুব দিবসের কর্মসূচির সমাপ্তি হলো পরিচ্ছন্নতা অভিযান ও ফুটবল প্রীতি টুর্নামেন্টে শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি, এখানে আবেগের স্থান নেই জানিয়েছেন আইনমন্ত্রী পূর্বধলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বিপ্লব ও সংহতি দিবসে ময়মনসিংহে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা নেত্রকোণায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে জেলাব্যাপী পরিচ্ছন্নতা অভিযান, অংশ নিলেন ৬ হাজার ৮৪১ জন মুক্তিযোদ্ধা-সৈনিক হত্যা দিবস’ পালনে নিউইয়র্কে স্মরণসভা অনুষ্ঠিত জামালপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

নেত্রকোণায় জেলা প্রশাসকের বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন

নেত্রকোণা জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান গত (২৭ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দে) জেলার বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন।এদিন তিনি আঞ্জুমান মুফিদুল ইসলাম কবরস্থান, ক্রিয়েশন কিন্ডারগার্টেন স্কুল এবং আঞ্জুমান মুফিদুল ইসলাম এতিমখানা পরিদর্শন করেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক কবরস্থানে পানি জমাসহ বিভিন্ন সমস্যা সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এসব সমস্যা নিরসনে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন তিনি।
পরে ক্রিয়েশন কিন্ডারগার্টেন স্কুলে শিক্ষার্থীদের সঙ্গে আন্তরিকভাবে মতবিনিময় করেন জেলা প্রশাসক। তিনি তাদের লেখাপড়ার খোঁজখবর নেন এবং বিভিন্ন প্রশ্নের মাধ্যমে শিক্ষার্থীদের সঙ্গে প্রাণবন্তভাবে সম্পৃক্ত হন। এ সময় তিনি নিয়মিত পড়াশোনা, জ্ঞানচর্চা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধের চর্চার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে ভবিষ্যৎ জীবনে নিজেদের স্বপ্ন ও লক্ষ্য নির্ধারণ করে আত্মবিশ্বাস, পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে এগিয়ে যেতে শিক্ষার্থীদের উৎসাহিত ও অনুপ্রাণিত করেন।

পরবর্তীতে আঞ্জুম মুফিদুল ইসলাম এতিমখানা পরিদর্শনকালে তিনি এতিম শিশুদের খোঁজখবর নেন এবং তাদের কল্যাণ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার বিষয়ে বিভিন্ন আলোচনা করেন। একই সঙ্গে স্টেডিয়াম-সংলগ্ন জায়গাটি কীভাবে এতিমখানার কল্যাণে কার্যকরভাবে ব্যবহার করা যায়, সে বিষয়ে উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।
জনকল্যাণ, শিক্ষা ও মানবিক সেবার প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর ও জনবান্ধব করার লক্ষ্যে জেলা প্রশাসনের এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নালিতাবাড়ীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

নেত্রকোণায় জেলা প্রশাসকের বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন

আপডেট সময় ১০:২৮:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬