ময়মনসিংহ , বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ময়মনসিংহের গৌরীপুরে বজ্রপাতের সময় বাবাকে ডাকতে গিয়ে কলেজছাত্রীর মৃত্যু এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী কৈলাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত জ্বালানি সংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানিতে জোর দিচ্ছে সরকার বললেন চিফ হুইপ ডিজিটাল ‘নকল’কে প্রতিহত করতে হবে বলেছেন শিক্ষামন্ত্রী আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেবে আদালত জানিয়েছেন তথ্য উপদেষ্টা আদ-দ্বীন হাসপাতাল চালুর দাবিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ে বিদেশি ইন্টার্ন চিকিৎসকদের স্মারকলিপি বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশি সতর্কতা: যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিশেষ নজরদারি
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

পদত্যাগ বিবিসির মহাপরিচালক ও বার্তাপ্রধানের

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ০৯:৫৮:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
  • ৯৩ বার পড়া হয়েছে

ব্রিটিশ গণমাধ্যম বিবিসির মহাপরিচালক টিম ডেভি ও বিবিসির বার্তাপ্রধান ডেবোরাহ টারনেস পদত্যাগ করেছেন। 

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের একটি ভাষণ সম্পাদনা করে দর্শকদের বিভ্রান্ত করা থেকে শুরু করে গাজা ও ট্রান্সজেন্ডারদের অধিকারের মতো বিভিন্ন বিষয়ে সংবাদ পরিবেশনে নানা বিতর্ক ও পক্ষপাতের অভিযোগ ওঠায় পদত্যাগ করেছেন প্রতিষ্ঠানটির এই দুই শীর্ষ কর্তা।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের একটি বক্তব্য যেভাবে সম্পাদনা করা হয়, সে জন্য বিবিসি ক্ষমা চাওয়ার প্রস্তুতি আজ সোমবার দ্য টেলিগ্রাফ একটি ফাঁস হওয়া অভ্যন্তরীণ বিবিসি মেমোর বিস্তারিত প্রকাশ করে, যেখানে বলা হয়েছে যে প্যানোরামা কর্মসূচিটি মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যের দুটি অংশ একসঙ্গে সম্পাদনা করে এমনভাবে উপস্থাপন করেছিল, যাতে মনে হয় তিনি ২০২১ সালের জানুয়ারিতে ক্যাপিটল হিলে দাঙ্গাকে সরাসরি উসকে দিয়েছেন।

 টিম ডেভি এক বিবৃতিতে বলেছেন, কিছু ভুল হয়েছে এবং মহাপরিচালক হিসেবে শেষ পর্যন্ত আমাকে দায় নিতে হবে।

এদিকে বিবিসিকে শতভাগ ভুয়া সংবাদমাধ্যম আখ্যা দিয়েছে হোয়াইট হাউস।

রোববার প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বিবিসিকে বামপন্থি প্রপাগান্ডা মেশিন বলে সম্বোধন করেছেন। তার অভিযোগ, ডনাল্ড ট্রাম্পের ভাষণ বিকৃতভাবে প্রচার করে ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি ছড়িয়েছে ব্রিটিশ এই সম্প্রচার মাধ্যম।

২০২১ সালের ক্যাপিটল হিল হামলার দিন ট্রাম্পের বক্তব্য নিয়ে বিবিসির তৈরি একটি প্রতিবেদনে সম্পাদনা-কারসাজির অভিযোগ উঠে। ভিডিওটিতে ট্রাম্পকে সমর্থকদের উদ্দেশে কথা বলতে দেখা যায়। কিন্তু দ্য টেলিগ্রাফের তথ্যমতে, ট্রাম্পের দুটি বক্তব্যের মধ্যে ৫৪ মিনিট ব্যবধান থাকলেও ভিডিওতে তা একত্র করে দেখানো হয়।
তাদের পদত্যাগের পরেও সংবাদমাধ্যমটিকে একহাত দেখে নিয়েছেন ক্যারোলিন লেভিট।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে টিম ডেভির পদত্যাগের খবরের পাশে ‘ট্রাম্প গোজ টু ওয়ার উইথ ‘ফেক নিউজ’ বিবিসি শিরোনামে টেলিগ্রাফের প্রকাশিত প্রতিবেদনের স্ক্রিনশট তুলে দিয়েছেন তিনি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহের গৌরীপুরে বজ্রপাতের সময় বাবাকে ডাকতে গিয়ে কলেজছাত্রীর মৃত্যু

পদত্যাগ বিবিসির মহাপরিচালক ও বার্তাপ্রধানের

আপডেট সময় ০৯:৫৮:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫