ময়মনসিংহ , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শেরপুরে মাইগভ ডিজিটাল প্ল্যাটফর্ম বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত সাতক্ষীরার এমপির সঙ্গে সম্পর্কে জড়ানোর মূল হোতা শ্যালক ওবায়দুর বললেন মরিয়মের বাবা অন্য দেশের তুলনায় বাংলাদেশে তেলের দাম অনেক কম বলে মন্তব্য করেছেন রিজভী ​অপ্রতিম হত্যা মামলা: বাবার ব্যবসার ডেলিভারিম্যান ছিলেন প্রধান আসামি ফাহাদ এইচএসসি পাসেই আড়ংয়ে ৫০০ জনের চাকরির সুযোগ নাসের রিকাবদারসহ পুলিশের শীর্ষ ৪ কর্মকর্তা পদে রদবদল জাতিসংঘ অধিবেশনে যাচ্ছেন যারা: সফরসঙ্গীদের তালিকা প্রকাশ ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ : কাতারের প্রধানমন্ত্রী আজ ২১শে সেপ্টেম্বর, আন্তর্জাতিক শান্তি দিবস জ্বালানি তেলের নতুন দাম কার্যকর, লিটারে বাড়ল ২০ টাকা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

পরামর্শ দিল পুলিশ দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ০৩:১৬:০৬ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • ১৭১ বার পড়া হয়েছে

আসন্ন শারদীয় দুর্গাপূজা যেন নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়, সে লক্ষ্যে পূজার আয়োজক ও দর্শনার্থীদের জন্য বিস্তারিত নিরাপত্তা পরামর্শ দিয়েছে বাংলাদেশ পুলিশ। পূজার সময় যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সচেতনতা, সহযোগিতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির আহ্বান জানানো হয়েছে পরামর্শে

আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া অ্যান্ড পিআর বিভাগের এআইজি এ এইচ এম শাহাদাত হোসাইন গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানান।

পুলিশ জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত যেকোনো ঘটনার বিষয়ে উত্তেজিত না হয়ে সত্যতা যাচাই করার জন্য সময় নেওয়া জরুরি। অনেক ঘটনাই পরে গুজব বলে প্রমাণিত হয়, তাই উত্তেজনা প্রশমনে সকলকে দায়িত্বশীল আচরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

পূজামণ্ডপে আগত নারী ও পুরুষ দর্শনার্থীদের জন্য আলাদা প্রবেশ ও প্রস্থান পথ রাখার নির্দেশ দিয়েছে পুলিশ। এছাড়া পূজামণ্ডপে ব্যাগ, থলে বা পোটলা নিয়ে প্রবেশ করা থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে। মণ্ডপে নিরাপত্তা জোরদারে সিসি ক্যামেরা, অগ্নিনির্বাপক যন্ত্র এবং গুরুত্বপূর্ণ মণ্ডপে আর্চওয়ে গেইট স্থাপনের নির্দেশনাও দেওয়া হয়েছে।

নিরাপত্তা রক্ষায় স্বেচ্ছাসেবক নিয়োগের নির্দেশ দিয়ে বলা হয়েছে, তাদের জন্য আলাদা পোশাক, দৃশ্যমান পরিচয়পত্র ও ‘স্বেচ্ছাসেবক’ লেখা আর্ম ব্যান্ড ব্যবহার বাধ্যতামূলক করতে হবে। এছাড়া পূজাকালীন আতশবাজি ও পটকা ফুটানো থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

বাংলাদেশ পুলিশ সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার গুরুত্ব তুলে ধরে বলেছে, পূজা উদযাপনকালে অন্যান্য ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতির প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা প্রদর্শন করতে হবে। প্রতিমা বিসর্জনের সময় নির্ধারিত শোভাযাত্রার রুট ব্যবহার করার পরামর্শও দেওয়া হয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, যে কোনো জরুরি সহায়তার জন্য পুলিশ সদর দপ্তরের কন্ট্রোল রুম (০২২২৩৩৮০৬৬১, ০২২২৩৩৮১৯৬৭, ০১৩২০০০১২৯৯, ০১৩২০০০১৩০০), ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কন্ট্রোল রুম (০২২২৩৩৫৫৫০০, ০১৮১৭৬০২০৫০), ঢাকেশ্বরী মন্দিরের সেন্ট্রাল কন্ট্রোল রুম (০২৯৬১১৩৫৩, ০১৭০৫৫০৫৫২৯), র‍্যাব কন্ট্রোল রুম (০১৭৭৭৭২০০২৯), এবং ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম (০২২২৩৩৫৫৫৫৫, ০১৭১৩০৩৮১৮১, ০১৭১৩০৩৮১৮২, ০১৭৩০৩৩৬৬৯৯)–এ যোগাযোগ করা যাবে।

এছাড়া সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপার ও থানার অফিসার ইনচার্জদের (ওসি) নম্বর বাংলাদেশ পুলিশের ওয়েবসাইট [www.police.gov.bd](http://www.police.gov.bd) থেকে সংগ্রহ করার আহ্বান জানানো হয়েছে।

সব ধরনের জরুরি সেবা (পুলিশ, অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিস) পাওয়ার জন্য ২৪ ঘণ্টা খোলা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ (টোল ফ্রি) কল করার অনুরোধ জানানো হয়েছে পুলিশ সদর দপ্তর থেকে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেরপুরে মাইগভ ডিজিটাল প্ল্যাটফর্ম বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

পরামর্শ দিল পুলিশ দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে

আপডেট সময় ০৩:১৬:০৬ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫