ময়মনসিংহ , বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জামালপুরে সহকারী পুলিশ সুপার নজরুল ইসলামের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নালিতাবাড়ী সীমান্ত পথে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ১২ বাংলাদেশী আটক “অতিথি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর অবিনশ্বর আঠারোবাড়ি, ঈশ্বরগঞ্জ ​ঠাকুরগাঁওয়ে টাপেন্টাডল সেবনকালে যুবক আটক, ৩ মাসের কারাদণ্ড নেত্রকোণায় সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় আলোচনা সভা অনুষ্ঠিত বান্দরবানে ২০২৭ সালের ইউপি নির্বাচন: প্রথম ধাপে ২১ জানুয়ারি ভোটগ্রহণের সম্ভাব্য তারিখ পাঁচবিবিতে ভাসানীর মৃত্যুবার্ষিকীতে পাঁচ শতাধিক তালবীজ রোপণ স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ৬ মাসে অসুস্থ শতাধিক শিক্ষার্থী: ব্যবস্থা নেওয়ার দাবিতে তিন মন্ত্রণালয়ে স্মারকলিপি কটিয়াদীতে রবি মৌসুমে ১৩১০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

পূর্বধলায় ২৪ শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ, উদ্যোগ এমপি মানসুরা আলমের

শিক্ষার্থী ও যুবসমাজকে মাদক এবং অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে নেত্রকোণার পূর্বধলা উপজেলার ২৪টি শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মানসুরা আলমের উদ্যোগে এসব ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

গত মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে পূর্বধলা উপজেলা পরিষদের হলরুমে, সংসদ সদস্যের পক্ষ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো, শফিকুল ইসলাম।

বিতরণ করা সামগ্রীর মধ্যে রয়েছে ক্যারমবোর্ড, ফুটবল, ব্যাডমিন্টন, ভলিবল, ক্রিকেট সেট, স্কিপিং রোপসহ মোট ১৩ ধরনের ক্রীড়া সামগ্রী।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু বক্কর ছিদ্দিক, উপজেলা যুবদলের আহ্বায়ক এনামুল হক হলুদ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি দেলোয়ার আহমেদ দর্পন, উপজেলা যুবদলের সাবেক সাংস্কৃতিক সম্পাদক মো. আব্রাহাম লিংকন, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জি এম ফখরুল হাসান, আব্দুল আল হেলালি এবং হোগলা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হীরা মিয়া।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম,বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলা শিক্ষার্থীদের মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখার পাশাপাশি পড়াশোনায় মনোযোগী এবং শৃঙ্খলাবোধসম্পন্ন হতে সহায়তা করে। তাই শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলার সুযোগ সৃষ্টি করতে হবে।

কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জি এম ফখরুল হাসান বলেন, সংসদ সদস্য মানসুরা আলম শিক্ষার্থীদের মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখা এবং খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে তাঁর পক্ষ থেকে এসব ক্রীড়া সামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছেন। পর্যায়ক্রমে উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হবে।
এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে সহকারী পুলিশ সুপার নজরুল ইসলামের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

পূর্বধলায় ২৪ শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ, উদ্যোগ এমপি মানসুরা আলমের

আপডেট সময় ১০:০৯:০৭ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬