ময়মনসিংহ , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাবেক রাষ্ট্রপতি লন্ডনে শেখ হাসিনার সঙ্গে কথা বলেছেন, এমন তথ্য নেই বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী কোনো এক সময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী জগন্নাথপুরে জাকজমকপূর্ণ নৌকা বাইচে জনস্রোত, সেমিফাইনাল শেষে স্থগিত ফাইনাল ঝালকাঠির বাসন্ডা বেইলি সেতু: ১০ বছর ধরে ‘ঝুঁকিপূর্ণ’, জোড়াতালিতে চলছে দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগ বাই সাইকেলে ঘুরে ক্রাচে ভর করে পত্রিকা বিলি করে পূর্বধলার কাশেম এইচএসসির স্থগিত পরীক্ষা: অংশ নিতে যা করতে হবে শিক্ষার্থীদের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রথম কার্যদিবস আজ: শুরু হলো নতুন দায়িত্ব পালন অপেক্ষার অবসান? জেনে নিন কবে প্রকাশ হতে পারে এসএসসি ও সমমানের ফল বাংলাদেশিরা ভিসা ছাড়াই এশিয়ার যে ৬ দেশে ভ্রমণ করতে পারবেন পূর্বধলায় কালী মন্দিরের দুই কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত; সম্প্রীতি ও উন্নয়নের বার্তা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

প্রয়াত কারিনা কায়সার পাচ্ছেন বিশেষ সম্মাননা

অকাল প্রয়াণ ও স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ওটিটি প্ল্যাটফর্ম চরকি প্রয়াত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারকে বিশেষ সম্মাননা দেয়ার ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটির পাঁচ বছর পূর্তির অনুষ্ঠানে বিশেষভাবে সম্মানিত করা হবে তাকে।

চরকির প্রতিষ্ঠাবার্ষিকীর এবারের আয়োজনে ২০২৩ ও ২০২৪ সালে চরকিতে মুক্তিপ্রাপ্ত কনটেন্টগুলো থেকে সেরাদের পুরস্কৃত করা হবে। সে মঞ্চেই আগামী ৩ জুলাই বিশেষভাবে সম্মানিত করা হবে কারিনা কায়সারকে।জানা গেছে, ‘চরকি কার্নিভ্যাল’-এর অনুষ্ঠানে সাবস্ক্রাইবারস চয়েস বিভাগের (২০২৪) মনোনয়ন তালিকায় ‘৩৬-২৪-৩৬’ ওয়েব ফিল্মের জন্য বেস্ট অ্যাক্টরের (ফিমেল) মনোনয়ন পেয়েছিলেন কারিনা। অকাল প্রয়াত হওয়ায় তাকে প্রতিযোগিতার বাইরে  রেখে শ্রদ্ধা জানানোর সিদ্ধান্ত নেয় চরকি।

এ প্রসঙ্গে চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি বলেন, 

কারিনার অসাধারণ সব কাজ রয়ে গেলেও তিনি আজ সকল প্রতিযোগিতার উর্ধ্বে। তাই প্রয়াত কারিনা কায়সারের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে তাকে এই বিভাগে প্রতিযোগিতার বাইরে রাখা হয়েছে। তার অসামান্য অবদানকে স্মরণ করে এবারের চরকি অ্যাওয়ার্ডসে আমরা তাকে বিশেষভাবে সম্মান জানাতে চাই।

গত ১৬ মে লিভার সংক্রান্ত জটিলতার সঙ্গে লড়াই করে ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার। তার মৃত্যুতে এখনো শোকাহত সহকর্মী, ভক্ত ও শোবিজ অঙ্গন। অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্যকার জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাবেক রাষ্ট্রপতি লন্ডনে শেখ হাসিনার সঙ্গে কথা বলেছেন, এমন তথ্য নেই বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী

প্রয়াত কারিনা কায়সার পাচ্ছেন বিশেষ সম্মাননা

আপডেট সময় ১১:৩৫:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬