ময়মনসিংহ , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নালিতাবাড়ীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন ময়মনসিংহের গৌরীপুরে মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জিয়া মঞ্চের বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত পূর্বধলায় জাতীয় যুব দিবসের কর্মসূচির সমাপ্তি হলো পরিচ্ছন্নতা অভিযান ও ফুটবল প্রীতি টুর্নামেন্টে শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি, এখানে আবেগের স্থান নেই জানিয়েছেন আইনমন্ত্রী পূর্বধলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বিপ্লব ও সংহতি দিবসে ময়মনসিংহে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা নেত্রকোণায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে জেলাব্যাপী পরিচ্ছন্নতা অভিযান, অংশ নিলেন ৬ হাজার ৮৪১ জন মুক্তিযোদ্ধা-সৈনিক হত্যা দিবস’ পালনে নিউইয়র্কে স্মরণসভা অনুষ্ঠিত জামালপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

বাহরাইনে পোস্টাল ব্যালটের ভিডিও ডাক বিভাগ খতিয়ে দেখছে জানিয়েছে ইসি সচিব

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ০৯:১০:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
  • ১৬০ বার পড়া হয়েছে

নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, বাহরাইনে বাংলাদেশি ভোটারদের পোস্টাল ব্যালটের খাম বন্টনের ভিডিও কীভাবে ঘটলো তা সরেজমিন তদন্ত করে দেখা হচ্ছে। বাহরাইনে বাংলাদেশের রাষ্ট্রদূত বিষয়টি তাৎক্ষণিকভাবে সেখানকার ডাক বিভাগকে জানিয়েছে। এ সময় তিনি বলেন, ডেলিভারি পয়েন্ট থেকে প্রথমবারের মতো পোস্টাল ব্যালট পেয়ে আনন্দে এ ধরনের ভিডিও করা উচিত হয়নি।

গত বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে বাহরাইনে পোস্টাল ব্যালটের খামের ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে যাওয়ার বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইসির সিনিয়র সচিব।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, বাহরাইনের ব্যাপারটা হচ্ছে ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়নের সদস্য হওয়ায় বাংলাদেশ ডাক বিভাগের মাধ্যমে পোস্টাল ব্যালটগুলো পাঠাচ্ছে নির্বাচন কমিশন। পোস্টাল সিস্টেম একেকটা দেশে একেক রকম, মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশের ক্ষেত্রে বিভিন্ন রকমের। তিনি বলেন, বাহরাইনের ক্ষেত্রে যেটা হয়েছে যে- ওখানে ১৬০ টি ব্যালট, আমাদের কাছে যে হিসাবটা পাওয়া গেছে সেটা কোন এক জায়গায় বাক্সে দিয়ে দেওয়া হয়েছে, ডেলিভারি পয়েন্ট (থেকে)।

ইসি সচিব আখতার আহমেদ বলেন, আমাদের যিনি সম্মানিত রাষ্ট্রদূত আছেন তিনি এই বিষয়টা দেখছেন। বাহরাইন পোস্ট বলেছে- তারা এটা সরজমিনে তদন্ত করে জানাবে যে এই এটা কেন ঘটলো, তাদের সাথে যেভাবে যে পদ্ধতিটা অনুসরণীয় ছিল সেটা করা হয়েছে কিনা, কোন ব্যতিক্রম হয়েছে কিনা -এই জিনিসগুলো তারা আমাদের জানাবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নালিতাবাড়ীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

বাহরাইনে পোস্টাল ব্যালটের ভিডিও ডাক বিভাগ খতিয়ে দেখছে জানিয়েছে ইসি সচিব

আপডেট সময় ০৯:১০:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬