ময়মনসিংহ , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছেন ভারপ্রাপ্ত স্পিকার ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি ময়মনসিংহের গৌরীপুরে উন্নয়ন ও জনকল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী হাসনাত- সারজিস গণঅভ্যুত্থানের সাথে বেইমানি করার কারণে ছাত্র উপদেষ্টা হতে পারেনি বলে মন্তব্য করেছেন রাশেদ খাঁন লন্ডনে ওয়াটফোর্ড বাংলাদেশী অ্যাসোসিয়েশনের উদ্যোগে ঐতিহ্যবাহী চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত শিক্ষককে ভিডিও ছড়িয়ে হেনস্তা, আইনি পদক্ষেপ পূর্বধলার সমস্যা ও অভিযোগ সরাসরি জানাতে এমপি মানসুরার ব্যতিক্রমী উদ্যোগ পূর্বধলা থানা পরিদর্শন করলেন নেত্রকোণার পুলিশ সুপার তরিকুল ইসলাম স্টার বয়েজকে হারিয়ে পূর্বধলা প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন দয়াল স্কোয়াড নেত্রকোণায় ৫ দিনব্যাপী ‘ভূমি ব্যবস্থাপনা কোর্স’ প্রশিক্ষণের উদ্বোধন পূর্বধলায় পুকুরে ডুবে ৪ বছরের শিশুর করুণ মৃত্যু
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

বিএনপি নেতার বিরুদ্ধে এতিম ভাতিজাদের হয়রানি ও পথ বন্ধের অভিযোগ

জমি সংক্রান্ত বিরোধের জেরে শেরপুরের নালিতাবাড়ীতে ইউনিয়ন পর্যায়ের সাবেক এক বিএনপি নেতার বিরুদ্ধে আপন দুই এতিম ভাতিজাসহ স্বজনদের মিথ্যা মামলায় হয়রানি এবং চলাচলের একমাত্র পথ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। ফলে অভিভাবকহীন দুই পরিবারের ৯ জন সদস্য গত এক মাস ধরে ফসলি জমির কাদা-পানি মাড়িয়ে চরম ভোগান্তির মধ্য দিয়ে চলাচল করছেন। বর্ষার এই মৌসুমে কৃষিপণ্য পরিবহন কিংবা অসুস্থ রোগী আনা-নেওয়ার ক্ষেত্রেও তাদের একমাত্র ভরসা এখন ফসলের নিচু জমি।

​উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের তোয়ালকুচি গ্রামে এই অমানবিক ঘটনাটি ঘটেছে। অভিযুক্ত আনছার আলী ওই ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বলে জানা গেছে।
​বিরোধের সূত্রপাত

​স্থানীয় সূত্রে জানা যায়, তোয়ালকুচি গ্রামের তোরাব আলী মৃত্যুর সময় দুই ছেলে ও দুই কন্যা সন্তানের জন্য প্রায় সাড়ে ২৭ একর জমি রেখে যান। তোরাব আলীর মৃত্যুর পর প্রায় আট বছর আগে মারা যান তার বড় ছেলে আতাহার আলী। এলাকাবাসীর অভিযোগ, সহজ-সরল ও কিছুটা কমবুদ্ধিসম্পন্ন আতাহার আলীকে পৈত্রিক সম্পত্তির ন্যায্য অংশ থেকে ঠকিয়ে মাত্র ৭ একর জমি বুঝিয়ে দেন তার ছোট ভাই আনছার আলী।

​বড় ভাইয়ের মৃত্যুর পর তার সন্তানেরা উত্তরাধিকার সূত্রে প্রাপ্য জমির দাবি জানালে চাচার সাথে বিরোধের সূত্রপাত হয়। সম্প্রতি আনছার আলী ভাতিজাদের দখলে থাকা জমি জোরপূর্বক কেড়ে নেওয়ার চেষ্টা করলে গত ১৫ মে উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা এবং একপর্যায়ে মারামারির ঘটনা ঘটে।

​পুলিশের পক্ষপাতিত্বের অভিযোগ
​মারামারির ঘটনার পর উভয়পক্ষই বাদী হয়ে নালিতাবাড়ী থানায় লিখিত অভিযোগ দাখিল করে। তবে পোড়াগাঁও ইউনিয়নের দায়িত্বে থাকা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবু তালেব প্রভাবশালীর পক্ষে অবস্থান নিয়ে আনছার আলীর অভিযোগটি এজাহার�

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছেন ভারপ্রাপ্ত স্পিকার ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি

বিএনপি নেতার বিরুদ্ধে এতিম ভাতিজাদের হয়রানি ও পথ বন্ধের অভিযোগ

আপডেট সময় ০৯:৫৪:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬