জমি সংক্রান্ত বিরোধের জেরে শেরপুরের নালিতাবাড়ীতে ইউনিয়ন পর্যায়ের সাবেক এক বিএনপি নেতার বিরুদ্ধে আপন দুই এতিম ভাতিজাসহ স্বজনদের মিথ্যা মামলায় হয়রানি এবং চলাচলের একমাত্র পথ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। ফলে অভিভাবকহীন দুই পরিবারের ৯ জন সদস্য গত এক মাস ধরে ফসলি জমির কাদা-পানি মাড়িয়ে চরম ভোগান্তির মধ্য দিয়ে চলাচল করছেন। বর্ষার এই মৌসুমে কৃষিপণ্য পরিবহন কিংবা অসুস্থ রোগী আনা-নেওয়ার ক্ষেত্রেও তাদের একমাত্র ভরসা এখন ফসলের নিচু জমি।
উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের তোয়ালকুচি গ্রামে এই অমানবিক ঘটনাটি ঘটেছে। অভিযুক্ত আনছার আলী ওই ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বলে জানা গেছে।
বিরোধের সূত্রপাত
স্থানীয় সূত্রে জানা যায়, তোয়ালকুচি গ্রামের তোরাব আলী মৃত্যুর সময় দুই ছেলে ও দুই কন্যা সন্তানের জন্য প্রায় সাড়ে ২৭ একর জমি রেখে যান। তোরাব আলীর মৃত্যুর পর প্রায় আট বছর আগে মারা যান তার বড় ছেলে আতাহার আলী। এলাকাবাসীর অভিযোগ, সহজ-সরল ও কিছুটা কমবুদ্ধিসম্পন্ন আতাহার আলীকে পৈত্রিক সম্পত্তির ন্যায্য অংশ থেকে ঠকিয়ে মাত্র ৭ একর জমি বুঝিয়ে দেন তার ছোট ভাই আনছার আলী।
বড় ভাইয়ের মৃত্যুর পর তার সন্তানেরা উত্তরাধিকার সূত্রে প্রাপ্য জমির দাবি জানালে চাচার সাথে বিরোধের সূত্রপাত হয়। সম্প্রতি আনছার আলী ভাতিজাদের দখলে থাকা জমি জোরপূর্বক কেড়ে নেওয়ার চেষ্টা করলে গত ১৫ মে উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা এবং একপর্যায়ে মারামারির ঘটনা ঘটে।
পুলিশের পক্ষপাতিত্বের অভিযোগ
মারামারির ঘটনার পর উভয়পক্ষই বাদী হয়ে নালিতাবাড়ী থানায় লিখিত অভিযোগ দাখিল করে। তবে পোড়াগাঁও ইউনিয়নের দায়িত্বে থাকা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবু তালেব প্রভাবশালীর পক্ষে অবস্থান নিয়ে আনছার আলীর অভিযোগটি এজাহার�

শেরপুর প্রতিনিধি 























