ময়মনসিংহ , বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
হিমাগারের ভাড়া কমানোর দাবিতে আলু ফেলে মহাসড়ক অবরোধ মাদ্রাসা শিক্ষকদের বেতন-ভাতা সমস্যার দ্রুত সমাধান হবে জানালেন শিক্ষা মন্ত্রণালয় বাজেটের পর দ্রব্যমূল্য বাড়ানোর সুযোগ নেই বললেন বাণিজ্যমন্ত্রী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে, আহত ১০ জাদুকরী হ্যাটট্রিক, মেসিকে ‘অবিশ্বাস্য’ বলে প্রশংসায় ভাসালেন স্ত্রী শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশে প্রথমবারের মতো ‘ফ্রি ট্রেড জোন’ প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব বাজেটে কারিগরি শিক্ষাখাতে ১৮ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বললেন শিক্ষামন্ত্রী খেটে খাওয়া মানুষের জন্য দেওয়া বাজেটকে অনেকে চানাচুর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

বোর্ডের আর্থিক ক্ষতি হবে না, বিশ্বকাপ না খেললে ক্ষতিগ্রস্ত হবেন ক্রিকেটাররাই মন্তব্য করে নাজমুল

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৫২:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
  • ১৬৩ বার পড়া হয়েছে

নিরাপত্তা শঙ্কায় ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দল। বিকল্প ভেন্যুতে ম্যাচ আয়োজনের দাবি জানানো হলেও আইসিসির পক্ষ থেকে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি। ফলে পুরো পরিস্থিতি নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। এদিকে তামিম ইকবালকে ভারতের ‘দালাল অ্যাখ্য’ দেওয়ায় বিতর্ক সৃষ্টি হয় বিসিবির বোর্ড পরিচালকের বিরুদ্ধে। এরই মধ্যে ক্রিকেটাররা ভালো না খেললে টাকা ফেরত চাওয়ার বিষয়ে মন্তব্য করে আবারও আলোচনার সৃষ্টি হয়।

বিসিবির অর্থ কমিটির প্রধান এম নাজমুল ইসলাম বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোনো আর্থিক ক্ষতি হবে না, বরং বিশ্বকাপ না খেললে ক্ষতিগ্রস্ত হবেন ক্রিকেটাররাই। বুধবার (১৪ জানুয়ারি) সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণে বিসিবির দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নাজমুল ইসলাম বলেন, ‘বিশ্বকাপে অংশগ্রহণের সঙ্গে বোর্ডের আর্থিক লাভ-ক্ষতির কোনো সম্পর্ক নেই।’ তার ভাষায়, বাংলাদেশ খেলুক বা না খেলুক, এই বিশ্বকাপে বোর্ডের কোনো লাভ বা ক্ষতির বিষয় নেই। ক্ষতি হবে ক্রিকেটারদের, কারণ খেললে তারা ম্যাচ ফি পায়। কেউ ম্যান অব দ্য ম্যাচ হলে বা বিশেষ পারফরম্যান্স করলে আইসিসির নিয়ম অনুযায়ী বাড়তি অর্থ পায়। এগুলো একান্তই খেলোয়াড়দের প্রাপ্য।

বিশ্বকাপে না খেললে ক্রিকেটারদের ক্ষতিপূরণ দেওয়া হবে কি না- এমন প্রশ্নে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান বিসিবির এই পরিচালক। তিনি বলেন, ‘কেন ক্ষতিপূরণ দেব? তারা গিয়ে যদি কিছুই না করতে পারে, আমরা যে কোটি কোটি টাকা খরচ করছি, তখন কি আমরা টাকা ফেরত চাই? এই প্রশ্নের উত্তর দেন আমাকে।’

বিশ্বকাপে অংশ না নিলে বিসিবির বড় ধরনের আর্থিক ক্ষতি হবে- এমন ধারণা নাকচ করে নাজমুল ইসলাম আরও বলেন, ২০২৩-২০২৭ মেয়াদে আইসিসির সঙ্গে রাজস্ব বণ্টন চুক্তি অনুযায়ী বোর্ডের আয় সুরক্ষিত রয়েছে। ২০২২ সালের আইসিসির ফাইন্যান্সিয়াল মিটিংয়েই এসব বিষয় চূড়ান্ত হয়েছে। ২০২৭ সাল পর্যন্ত আমাদের রেভিনিউতে কোনো প্রভাব পড়বে না।’

এদিকে দীর্ঘদিন ধরেই বিসিবির অভ্যন্তরে অস্থিরতা বিরাজ করছে। আমিনুল ইসলাম বুলবুল সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে ক্রিকেট বোর্ড ও ক্রিকেটারদের মধ্যে দূরত্ব আরও স্পষ্ট হয়ে উঠেছে। বুধবার সেই উত্তেজনা প্রকাশ্যে আসে। ক্রিকেটাররা বিসিবির এক পরিচালকের পদত্যাগ দাবি করে খেলা বন্ধের হুমকি দেন। এতে বিপিএলের ভবিষ্যৎও অনিশ্চয়তার মুখে পড়েছে।

ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন বৃহস্পতিবার দুপুর পর্যন্ত নাজমুল ইসলামের পদত্যাগের আলটিমেটাম দিয়েছেন। অন্যথায় সব ধরনের ক্রিকেট বয়কটের ঘোষণা দেওয়া হবে বলে জানান তিনি। রাতে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে মিঠুন বলেন, ক্রিকেটারদের নিয়ে নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও বিসিবি বলছে, নাজমুলের বক্তব্য তার ব্যক্তিগত মতামত।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হিমাগারের ভাড়া কমানোর দাবিতে আলু ফেলে মহাসড়ক অবরোধ

বোর্ডের আর্থিক ক্ষতি হবে না, বিশ্বকাপ না খেললে ক্ষতিগ্রস্ত হবেন ক্রিকেটাররাই মন্তব্য করে নাজমুল

আপডেট সময় ০৯:৫২:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬