ময়মনসিংহ সদর উপজেলার বোররচর এলাকায় মুদি ও মনোহারি দোকানের আড়ালে প্রকাশ্যে বিষাক্ত মাদক ও নেশাজাতীয় দ্রব্য বিক্রির গুরুতর অভিযোগ উঠেছে।স্থানীয় সূত্রে জানা গেছে, বোররচর পশ্চিম কাচারী বাজার এলাকায় প্রকাশ্যে নিজের দোকানে বসে এসব মাদকদ্রব্য বিক্রি করছেন রাজিব নামে এক যুবক। তিনি ওই এলাকার মুকছেদের ছেলে। তার মাতার নাম রাজিয়া।
অভিযোগে প্রকাশ, সাধারণ কাঁচাবাজার ও মনোহারি ব্যবসা পরিচালনার আড়ালে প্রকাশ্যে দীর্ঘদিন ধরে এই অবৈধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন রাজিব। এতে এলাকার তরুণ ও যুবসমাজ ধ্বংসের মুখে পড়ছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
এ বিষয়ে এলাকাটিকে মাদকমুক্ত করতে এবং অভিযুক্ত রাজিবের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য ময়মনসিংহের কোতোয়ালি থানা পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয় সচেতন মহল।

ময়মনসিংহ প্রতিনিধি 



















