ময়মনসিংহ , মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঈদযাত্রায় ভাড়া বেশির নজির পাওয়া যায়নি, কোথাও কোথাও কম নেওয়া হচ্ছে জানিয়েছেন সড়কমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৈয়দপুরে পৌঁছেছেন পরিকল্পিত ৫ নং ওয়ার্ড গড়ার দৃঢ় প্রত্যয়ে কাউন্সিলর প্রার্থী গোলাম মোস্তফা বাবু চৌধুরী পূর্বধলায় অসহায় পরিবারের পাশে ‘স্বর্ণ সুধা যুব উন্নয়ন সমিতি’ আজ দেশজুড়ে পালিত হচ্ছে পবিত্র শবে কদর যশোরের দুই মহাসড়কে ঈদযাত্রায় ভোগান্তির শঙ্কা রাজবাড়ী ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে প্রাণ গেল দুজনের নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত,ঢাকাসহ ১৫ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা খুনের হুমকি বাদশাহকে
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ময়মনসিংহ মহানগর ১৭ নং ওয়ার্ড তাঁতী দলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ময়মনসিংহ মহানগর ১৭ নং ওয়ার্ড তাঁতী দলের উদ্যোগে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ময়মনসিংহ মহানগর তাঁতী দলের সার্বিক ব্যবস্থাপনায় গত ১১ জানুয়ারি, রবিবার ২০২৬ ইং ময়মনসিংহ নগরীর বাঘমারা মোড় এলাকায় এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে তাঁতী দল, বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী ছাড়াও সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষক দলের আহ্বায়ক ও ময়মনসিংহ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এনামূল হক আকন্দ লিটন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,
“দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগ ও অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি আপসহীন নেতৃত্বের প্রতীক। তার আদর্শ ও দেশপ্রেমে অনুপ্রাণিত হয়ে বিএনপির নেতা-কর্মীরা ঐক্যবদ্ধভাবে জনগণের অধিকার আদায়ে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিমুদ্দিন খান, ময়মনসিংহ মহানগর তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক মমিনুল ইসলাম, মোঃ আলী আকন্দ রিপন, হৃদয় আহমেদ, ময়মনসিংহ মহানগর যুবদলের সহসভাপতি মিনহাজুল ইসলাম রাসু প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ মহানগর তাঁতী দলের আহ্বায়ক ডাঃ জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানটির আয়োজন করেন ১৭ নং ওয়ার্ড তাঁতী দলের সভাপতি মোঃ নুরুল ইসলাম নুরু।
এছাড়াও উপস্থিত ছিলেন দীন ইসলাম, শামসুল হুদা, বাপ্পী, কাঞ্চন, আফতাবসহ ময়মনসিংহ মহানগর তাঁতী দল, বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।
দোয়া ও মিলাদ মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ, জাতি ও গণতন্ত্রের মুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে মহানগর তাঁতী দলের আহ্বায়ক ডাঃ জাহাঙ্গীর আলম বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির প্রতিটি নেতা-কর্মী ঐক্যবদ্ধভাবে মাঠে থাকবে।
অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়। এ সময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত থেকে পুরো আয়োজনটি কভার করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঈদযাত্রায় ভাড়া বেশির নজির পাওয়া যায়নি, কোথাও কোথাও কম নেওয়া হচ্ছে জানিয়েছেন সড়কমন্ত্রী

ময়মনসিংহ মহানগর ১৭ নং ওয়ার্ড তাঁতী দলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় ০৯:০৩:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬