ময়মনসিংহ , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আমরা ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাই না জানিয়েছেন তারেক রহমান ​হু হু করে বাড়ছে নদ-নদীর পানি: বন্যার আশঙ্কায় ৪ জেলা পূর্বধলায় আইনশৃঙ্খলা সভায় নবাগত ওসির ঘোষণা: মাদক ও অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ গৌরীপুরে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ, এলাকাবাসীর নিন্দা চট্টগ্রামে নবনির্মিত নেভি মেডিকেল কলেজের উদ্বোধন বিশ্ববাজারে হু হু করে বাড়ছে জ্বালানি তেলের দাম আবারও গাজা অভিমুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলের হামলা পেনাল্টি ভাগ্যে সমতা: আর্সেনাল বনাম অ্যাতলেটিকো দ্বৈরথের ফয়সালা দ্বিতীয় লেগে কামরুল-মেননের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ ট্রাম্পের দাবি: ইরানের পরমাণু সংকট সমাধানে ওয়াশিংটনকে সাহায্য করতে আগ্রহী পুতিন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা: হজে না যাওয়ার পরামর্শ দূতাবাসের

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১১:৩৭:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে সৌদি আরবে অবস্থানরত এবং সেখানে ভ্রমণে ইচ্ছুক মার্কিন নাগরিকদেরকে পবিত্র হজ পালন না করতে পরামর্শ দিয়েছে রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস।

গার্ডিয়ানের প্রদিবেদন অনুযায়ী, বুধবার (৮ এপ্রিল) সৌদি কর্তৃপক্ষের দেওয়া ভ্রমণ সতর্কতার বরাত দিয়ে এক বিবৃতিতে আমেরিকান নাগরিকদের দেশটিতে ভ্রমণের বিষয়টি গুরুত্বের সাথে পুনর্বিবেচনা করার পরামর্শ দিয়েছে রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস।

একই সঙ্গে মার্কিন নাগরিকদের এ বছর পবিত্র মক্কায় বাৎসরিক ধর্মীয় অনুষ্ঠান হজ-এ অংশগ্রহণ না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, ‘বর্তমান যুদ্ধাবস্থা ও আঞ্চলিক অস্থিরতার কারণে মার্কিন নাগরিকদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা কঠিন হয়ে পড়তে পারে।

‘হজ ২০২৬’–কে সামনে রেখে বলা হয়েছে, আগামী ১৮ এপ্রিল থেকে মক্কায় প্রবেশে কঠোর নিয়ম কার্যকর হবে। এ সময় হজ পারমিট, মক্কার রেসিডেন্স আইডি বা বৈধ কর্মপরমিট ছাড়া প্রবেশ করা যাবে না। অন্য ভিসাধারীদের ওই সময়ের আগে মক্কা ত্যাগ করতে হবে।

যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বলা হয়েছে, হজ পালনের ক্ষেত্রে অবশ্যই সৌদি সরকারের নির্ধারিত ‘নুসুক’ প্ল্যাটফর্মের মাধ্যমে বৈধ হজ পারমিট ও ভিসা নিতে হবে।

সতর্কবার্তায় আরও বলা হয়, অনুমতি ছাড়া মক্কায় প্রবেশের চেষ্টা করলে প্রবেশ নিষিদ্ধের পাশাপাশি জরিমানা, আটক বা বহিষ্কারের মুখে পড়তে হতে পারে।

এছাড়া উল্লেখ করা হয়েছে, ওমরাহ ভিসায় প্রবেশের শেষ তারিখ ছিল ৩ এপ্রিল এবং এই ভিসাধারীদের ১৮ এপ্রিলের মধ্যে সৌদি আরব ত্যাগ করতে হবে। এসব নিয়ম জুনের মাঝামাঝি পর্যন্ত বহাল থাকতে পারে বলে জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমরা ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাই না জানিয়েছেন তারেক রহমান

মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা: হজে না যাওয়ার পরামর্শ দূতাবাসের

আপডেট সময় ১১:৩৭:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬