ময়মনসিংহ , শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সংসদকে পাশ কাটিয়ে নয়, সমতার ভিত্তিতে হোক সব চুক্তি বলেছেন ডা. শফিকুর রহমান ময়মনসিংহের গৌরীপুরের গুজিখা দেওয়ানবাগী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের বেইজমেন্ট এর খনন কাজের শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পূর্বধলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র উদ্যোগে পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত নিজ দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে সবার সঙ্গে কাজ করবে বাংলাদেশ জানিয়েছেন তথ্য উপদেষ্টা হাফ পাসে মেট্রোরেল ভ্রমণ: ভাড়ার অর্ধেক সাশ্রয়ের নতুন নীতিমালা বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের অন্যদের মতোই সমঅধিকার দেবে সরকার জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ​যুক্তরাষ্ট্র ভ্রমণে ভিসাধারীদের জন্য নতুন সতর্কবার্তা মার্কিন দূতাবাসের নতুন পে-স্কেল ২০২৬: সরকারি চাকরিজীবীদের মূল বেতন ও ভাতায় আসছে বড় পরিবর্তন ​প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের যোগদান নিয়ে সুখবর: রোববার মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ সভা ৬৮ হাজার ২৯৭ হাজি হজ শেষে দেশে ফিরেছেন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

যে সুখবর পাচ্ছেন রমজানে আমিরাতের মুসলিমরা

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ০৯:৫৪:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • ২৬৪ বার পড়া হয়েছে

সংযুক্ত আরব আমিরাতসহ (ইউএই) বিশ্বের বিভিন্ন দেশে মুসলমানরা এ বছর তুলনামূলকভাবে কম সময় রোজা রাখবেন। 

ইংরেজি বা গ্রেগরিয়ান ক্যালেন্ডারের হিসাব অনুসারে ২০২৬ সালে রমজান মাস এগিয়ে আসায় দিন ও রাতের ব্যবধান কমে যাবে, ফলে সাম্প্রতিক বছরের দীর্ঘ গ্রীষ্মকালীন রোজার তুলনায় এবারের রোজা হবে অনেকটাই স্বস্তিদায়ক।

জ্যোতির্বিদদের হিসাব অনুযায়ী, ২০২৬ সালের রমজান পড়বে শীতের শেষ ভাগ ও বসন্তের শুরুর সময়ে। এ সময় সূর্যোদয় দেরিতে হয় এবং সূর্যাস্ত হয় তুলনামূলক আগেই। ফলে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত রোজার সময়সীমা ছোট হবে।

বিশেষজ্ঞদের পূর্বাভাস অনুযায়ী, পুরো মাসজুড়ে আমিরাতে রোজার সময়কাল থাকবে আনুমানিক ১২ থেকে ১৪ ঘণ্টার মধ্যে। যেখানে সাম্প্রতিক বছরগুলোতে গ্রীষ্মকালে রোজার সময় অনেক ক্ষেত্রে ১৫ থেকে ১৬ ঘণ্টার কাছাকাছি পৌঁছেছিল।

২০২৬ সালে রমজান পড়তে পারে ফেব্রুয়ারির শেষ ভাগ ও মার্চের শুরুতে। এ সময় দিনের দৈর্ঘ্য গ্রীষ্মের তুলনায় কম থাকে। তবে বসন্ত বিষুবের দিকে যেতে যেতে দিনের সময় কিছুটা বাড়বে। সে কারণে মাসের শেষ দিকে রোজার সময় সামান্য দীর্ঘ হতে পারে, তবে তা গ্রীষ্মকালীন সময়ের ধারেকাছেও যাবে না।

১৪৪৭ হিজরি সনের ক্যালেন্ডার অনুযায়ী জ্যোতির্বিদদের হিসাব বলছে, আমিরাতে রমজান শুরু হতে পারে বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি। তবে চাঁদ দেখার ওপর নির্ভর করে দেশটির ধর্মীয় কর্তৃপক্ষ চূড়ান্ত ঘোষণা দেবে।

চাঁদ দেখা সাপেক্ষে রমজান ৩০ দিন পূর্ণ হলে ঈদুল ফিতর হতে পারে শনিবার, ২১ মার্চ ২০২৬। তবে এই তারিখও আনুষ্ঠানিক ঘোষণার পরই নিশ্চিত হবে।

রমজান যত শীতের দিকে এগোচ্ছে, ততই মুসলমানদের জন্য রোজা শারীরিকভাবে কিছুটা সহজ হয়ে উঠছে। ২০২৬ সালের রমজানও তার ব্যতিক্রম নয়, দীর্ঘ দিনের পর অপেক্ষাকৃত কম সময়ের রোজায় ফিরতে যাচ্ছে মধ্যপ্রাচ্য ও এশিয়ার বিভিন্ন দেশ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংসদকে পাশ কাটিয়ে নয়, সমতার ভিত্তিতে হোক সব চুক্তি বলেছেন ডা. শফিকুর রহমান

যে সুখবর পাচ্ছেন রমজানে আমিরাতের মুসলিমরা

আপডেট সময় ০৯:৫৪:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬