ময়মনসিংহ , বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে সরকার জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী মানহীন বিশ্ববিদ্যালয় তৈরি করেছে উচ্চ ডিগ্রিধারী বেকার বলেছেন রাষ্ট্রপতি ককটেল ফুটিয়ে খুনি হাসিনা কখনই দেশে ফিরতে পারবেন না বলে মন্তব্য করেছেন আমান আওয়ামী লীগ করলেই সভা-সমাবেশে নিষেধাজ্ঞা নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা আত্মসমর্পণের আগে কোনো পলাতক আসামি পাসপোর্টের আবেদন করতে পারে না জানিয়েছেন শিশির মনির কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রমের প্রচারণাও নিষিদ্ধ বলে মন্তব্য করেছেন তথ্য প্রতিমন্ত্রী ফতুল্লার অগ্নিকাণ্ডে অসুস্থ শিক্ষার্থীদের সব পরীক্ষা-নিরীক্ষা বিনামূল্যে:স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত নিজে আগাছা কেটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করলেন জেলা প্রশাসক পূর্বধলায় মরহুম আলহাজ্ব মুশতাক আহমেদ’র ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দুর্গাপুরের পর্যটন উন্নয়ন ও ব্যবস্থাপনা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

র‌্যাবের ওপর হামলা চালানো হয় মাইকে ঘোষণা দিয়ে চট্টগ্রামে

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ০৯:৫৯:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • ৩০৬ বার পড়া হয়েছে

চট্টগ্রামে সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় নিহত হয়েছেন র‌্যাব সদস্য নায়েব সুবেদার মো. মোতালেব হোসেন ভূঁইয়া। এ ঘটনায় আহত র‌্যাবের আরও তিনজন সদস্য চট্টগ্রাম সিএমএইচ-এ চিকিৎসাধীন আছেন। র‌্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফ্ফর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, র‌্যাব সদস্যরা অভিযানে গেলে মাইকে ঘোষণা দিয়ে লোকজন জড়ো করে তাদের ওপর হামলা চালানো হয়। হামলায় জড়িতদের গ্রেফতারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযানের প্রস্তুতি নিচ্ছে।

র‌্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফ্ফর হোসেন বলেন, আজ সোমবার (১৯ জানুয়ারি) বিকালে র‌্যাব-৭-এর একটি আভিযানিক দল মেজর জালিস মাহমুদ খানের নেতৃত্বে ৪৩ জন র‌্যাব সদস্য সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতারের উদ্দেশ্যে অভিযান পরিচালনা করে। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাইকে ঘোষণা দিয়ে আনুমানিক ৪০০ থেকে ৫০০ জন দুষ্কৃতকারী র‌্যাব সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়।

দুষ্কৃতকারীদের অতর্কিত হামলায় র‌্যাবের চারজন সদস্য গুরুতর আহত হন। পরে থানা পুলিশের সহযোগিতায় আহত র‌্যাব সদস্যদের উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম সিএমএইচ-এ পাঠানো হয়। চট্টগ্রাম সিএমএইচ-এর জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক নায়েব সুবেদার মো. মোতালেব হোসেন ভূঁইয়াকে মৃত ঘোষণা করেন। বাকি তিন জন র‌্যাব সদস্য চট্টগ্রাম সিএমএইচ-এ চিকিৎসাধীন রয়েছেন।

এ প্রসঙ্গে চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. সিরাজুল ইসলাম বলেন, “সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে অভিযানে গিয়ে একজন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিহত হয়েছেন। এখন যেহেতু রাত, সেহেতু আগামীকাল মঙ্গলবার আসামি গ্রেফতারে কীভাবে অভিযান পরিচালনা করা যায়, সে বিষয়ে করণীয় ঠিক করা হবে।”

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে সরকার জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী

র‌্যাবের ওপর হামলা চালানো হয় মাইকে ঘোষণা দিয়ে চট্টগ্রামে

আপডেট সময় ০৯:৫৯:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬