ময়মনসিংহ , সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মমতা নিজ আসন ভবানীপুরে পুরোদমে এগিয়ে নতুন বাজেটে বাড়ছে পে-স্কেলের বরাদ্দ: বরাদ্দ দেওয়া হচ্ছে প্রায় ৩৫ হাজার কোটি টাকা কেনিয়ায় অতিবৃষ্টিতে ভয়াবহ ভূমিধস: প্রাণ হারালেন ১৮ জন গৌরীপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপন নেত্রকোনায় অনেক কষ্টের ফসল এখন কৃষকদের আর্তনাদ,ভিজা ধানে এখন জালা ধান পরিণত হচ্ছে নেত্রকোনার পূর্বধলা থানা পুলিশের বিশেষ অভিযানে ভারতীয় জিরা সহ আটক ১ মাঝ সমুদ্রে আতঙ্ক: প্রমোদতরীতে রহস্যময় ভাইরাসে প্রাণ হারালেন ৩ যাত্রী ময়মনসিংহে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ২৪ পশ্চিমবঙ্গে বিজেপির ঐতিহাসিক জয়: নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন সুষ্ঠু তদন্তে যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে যোগাযোগ রাখছি জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

শফিকুর রহমান স্বাধীনতার ৫৫ বছরে বহু অপূর্ণ প্রত্যাশা ও জুলাই সনদের বাস্তবায়ন চাইলেন

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ০২:৪৫:২০ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। গত মঙ্গলবার (২৪ মার্চ) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, স্বাধীনতার ৫৫ বছর পেরিয়ে গেলেও সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের যে লক্ষ্য নিয়ে বীর মুক্তিযোদ্ধারা ঝাপিয়ে পড়েছিলেন, তার বহু প্রত্যাশা আজও অপূর্ণ রয়ে গেছে।

বিবৃতিতে জামায়াত আমির বিশেষভাবে ২০২৪ সালের জুলাইয়ের ছাত্র-জনতার গণআন্দোলনের প্রসঙ্গ টেনে আনেন। তিনি বলেন, দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদী শাসনের অবসানের পর দেশে একটি নতুন পরিবেশ তৈরি হয়েছে এবং নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠিত হয়েছে। এই প্রেক্ষাপটে দেশবাসী আর কোনো স্বৈরাচারী আচরণের পুনরাবৃত্তি দেখতে চায় না। নাগরিকরা এখন ভয়ভীতিহীনভাবে চলাফেরা ও মতপ্রকাশের স্বাধীনতা চায়।

বিবৃতিতে তিনি আরও বলেন, দেশ থেকে ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলবাজি নির্মূল করে একটি বৈষম্যহীন সমাজ গঠন করা জরুরি। ধর্ম-বর্ণ নির্বিশেষে নিরাপদ ও শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

মমতা নিজ আসন ভবানীপুরে পুরোদমে এগিয়ে

শফিকুর রহমান স্বাধীনতার ৫৫ বছরে বহু অপূর্ণ প্রত্যাশা ও জুলাই সনদের বাস্তবায়ন চাইলেন

আপডেট সময় ০২:৪৫:২০ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬