ময়মনসিংহ , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রংপুরের হত্যাকাণ্ডের আসামিরা দ্রুত সময়ে গ্রেপ্তার হয়েছে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী নরসিংদীতে পুলিশের সাঁড়াশি অভিযান, মাদক-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ সরকারের ৭ নির্দেশনা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ভারতে প্রবেশের পর বাংলাদেশি যুবক আটক, পুলিশের হাতে তুলে দিল বিএসএফ আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন তিন দিনের সফরে চীন গেলেন জশনে জুলুসের বিরোধিতাকারীদের মানসিক চিকিৎসা দরকার জানিয়েছেন মোছাইব উদ্দিন ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত: রাষ্ট্রপতি অনিয়ম রোধে পূর্বধলায় অভিযান: ৩ প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা ডিমলায় ওজনে কম দেওয়া ও ভুয়া তথ্যের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

শিক্ষককে ভিডিও ছড়িয়ে হেনস্তা, আইনি পদক্ষেপ

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১১:২৫:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

সিলেটে স্কুল শিক্ষিকার ভিডিও অলাইনে ছড়িয়ে হেনস্তা ও সাইবার বুলিংয়র  অভিযোগ ওঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষিকা বিউটি রানী পাল থানায় অভিযোগ দিয়েছেন। কয়েকটি ফেসবুক পেজের নাম উল্লেখ করে তিনি ফেঞ্চুগঞ্জ থানায় এ অভিযোগ দায়ের করেন। তথ্যটি নিশ্চিত করেছেন  ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফুর রহমান।

তিনি জানান, ভিডিও ভাইরালের ঘটনায় জিডি করেছেন শিক্ষিকা বিউটি রাণী পাল। জিডিতে ‘ফেঞ্চুগঞ্জ প্রতিদিন’সহ কয়েকটি ফেইসবুক পেইজের নাম উল্লেখ করা হয়েছে। এই বিষয়ে তদন্ত চলছে, ব্যবস্থা নেওয়া হবে।সম্প্রতি বৃষ্টির গানের সাথে ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে একটি গোষ্ঠীর তোপের মুখে পড়েন সিলেটের স্কুল শিক্ষিকা বিউটি রানী পাল।

ফেসবুকে তাকে নিয়ে ট্রল-হেনস্তা করছেন কেউ কেউ। এমনকি ভিডিও করার কারণে জেলা পর্যায়ের শ্রেষ্ঠ এই স্কুল শিক্ষিকার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি ওঠে।তবে এমন পরিস্থিতিতে বিউটি পালের পাশে দাঁড়িয়েছেন তার সহকর্মীসহ নানা পেশার মানুষজন। অভিনব পন্থায় বিউটি পালকে নিয়ে ট্রলের প্রতিবাদ জানাচ্ছে সারা দেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষকসহ নানা পেশার মানুষ। বিউটি পালের সাথে সংহতি জানিয়ে ফেসবুকে গানের সাথে নিজের ভিডিও আপ করছেন তারা।

বিউটি রানী পাল সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পিটাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। তিনি ২০২৬ সালে জেলা পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক শিক্ষার্থী।বিউটি রানী পালের ফেসবুক ঘেঁটে দেখা গেছে, তিনি প্রায়ই নিজের ফেসবুক একাউন্টে তার বিদ্যালয়ে ক্লাস নেওয়া, বাচ্চাদের শরীর চর্চা করানো, শিশুদের নাচ গানের মাধ্যমে গণিতের বিভিন্ন চিহ্নসহ পাঠ্য বইয়ের বিভিন্ন পড়া শেখানো, শিক্ষাদের নিয়ে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করার ভিডিও আপ দিতেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরের দিকে তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্ট ডিফারেন্ট টাচ ব্যান্ডের মেজবার গাওয়া ‘আজ কেন মন, উদাসী হয়ে’ গানের সঙ্গে একটি রিল ভিডিও পোস্ট করেন। ভিডিওতে তিনি স্কুল প্রাঙ্গণে হাঁটাহাঁটি করছিলেন। সুন্দর শাড়ি পড়ে পরিপাটি অবস্থায় ভিডিও পোস্ট নিয়ে সমালোচনা ও ট্রল শুরু করে একটি গোষ্ঠী।বিউটি পালের অভিযোগ সূত্রে জানা যায়, ‘ফেঞ্চুগঞ্জ প্রতিদিন’ নামের একটি ফেইসবুক পেজ থেকে নেতিবাচক ক্যাপশন দিয়ে আসিফ ইকবাল ইরন নামে এক প্রবাসী তরুণ ভিডিওটি ছড়িয়ে দেন।

তার বিরুদ্ধে সাইবার বুলিং ও সামাজিকভাবে হেনস্তার অভিযোগ তুলেছেন শিক্ষিকা বিউটি রাণী পাল।তার ভাষ্য, উনি (আসিফ) আমার ভিডিওটা ডাউনলোড করে নিয়ে উনার পত্রিকায় নিউজ করেছেন এবং উনার ব্যক্তিগত ফেইসবুক পেইজেও আমার সম্পর্কে আজেবাজে লিখেছেন।সমালোচনার জবাবে শিক্ষিকা বিউটি রাণী পাল বলেন, আমরা মুখে বলব কারিকুলাম উন্নত, আর আমাদের মন-মানসিকতা থাকবে সংকীর্ণ-তাহলে আমরা কীভাবে দেশ ও জাতিকে এগিয়ে নেব?তিনি বলেন, “কোনো শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ থাকলে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো উচিত, এভাবে সামাজিকভাবে হেনস্তা করা কাম্য নয়।

”সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানিয়ে বিউটি বলেন, “শিক্ষকদের সর্বোচ্চ মর্যাদা দেওয়া হলে সমাজ আরও নৈতিক হবে।”ভিডিও ঘিরে সমালোচনার বিষয়ে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, “আমি আসলে রিল (গানসহ ছোট ভিডিও) বানাতে জানি না।

এক সহকর্মীর কাছে জানতে চেয়েছিলাম কীভাবে রিল বানানো হয়। স্কুল ছুটির পর বিদ্যালয়ের আঙিনায় হেঁটে যাওয়ার সময় তিনি ভিডিওটি ধারণ করেন।”আক্ষেপ প্রকাশ করে এই শিক্ষিকা বলেন, “আমাদের মন-মানসিকতা যদি ডিজিটাল, স্মার্ট ও উন্নত করতে না পারি, তাহলে উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারব না। আমাদের সব দিক থেকেই সমানতালে এগিয়ে যেতে হবে।”শিক্ষিকার অভিযোগের বিষয়ে জানতে আসিফ ইকবাল ইরনের ব্যবহৃত মোবাইল নম্বরে কল করা হলে তিনি সাড়া দেননি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রংপুরের হত্যাকাণ্ডের আসামিরা দ্রুত সময়ে গ্রেপ্তার হয়েছে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

শিক্ষককে ভিডিও ছড়িয়ে হেনস্তা, আইনি পদক্ষেপ

আপডেট সময় ১১:২৫:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬