ময়মনসিংহ , শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নালিতাবাড়ী উপজেলা জামায়াতের নতুন কমিটি আমীর মাওলানা আফসার উদ্দিন, সেক্রেটারি আরিফ রব্বানী শিশু অপহরণ ও মুক্তিপণ দাবি: নালিতাবাড়ীতে চারজনের ১৪ বছর করে কারাদণ্ড ত্রিশালকে আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা হবে: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী পূর্বধলায় আওয়ামীলীগ ও ছাত্রলীগের ৪নেতা কর্মী গ্রেফতার নেত্রকোনায় ১১ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার মামলায় শিক্ষক সাগরের মৃত্যুদণ্ড প্রাথমিক শিক্ষার পাশাপাশি উপানুষ্ঠানিক শিক্ষা ও দক্ষতা উন্নয়নেও আগ্রহী এডিবি ময়মনসিংহে জেলা প্রশাসকের গণশুনানি, সেবাপ্রত্যাশীদের সমস্যা সমাধানে প্রয়োজনীয় নির্দেশনা নেএকোণায় ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ বাংলাদেশের অপরিকল্পিত নগরায়ন বাড়াচ্ছে ভূমিকম্প ও প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি গোপালগঞ্জ জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

শেরপুরে পাহাড়ি ঢলে চেল্লাখালী নদীর বাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত

শেরপুরের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে চেল্লাখালী,মহারসি নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে গেছে। এতে লোকালয়ে পানি ঢুকে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। আজ বুধবার উপজেলার গোল্লারপাড় এলাকায় ওই বাঁধটি ভেঙে যায়।

স্থানীয় সূত্র ও পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানায়, গত কয়েক দিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে চেল্লাখালী নদীর পানি বৃদ্ধি পায়। পানির প্রবল চাপে গোল্লারপাড় এলাকার নদী রক্ষা বাঁধের একটি অংশ ভেঙে যায়। বাঁধ ভাঙা পানি হু হু করে লোকালয়ে ঢুকতে শুরু করেছে। এতে ওই এলাকার ফসলি জমি ও নিচু বসতবাড়ি তলিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, বুধবার দুপুর ১২টা পর্যন্ত ভোগাই নদীর পানি বিপদসীমার ৪১৫ সেন্টিমিটার এবং চেল্লাখালী নদীর পানি বিপদসীমার ১৬৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

নালিতাবাড়ীর প্রধান এই দুটি নদীর পানি এখনো বিপদসীমার অনেকটা নিচ দিয়ে প্রবাহিত হওয়ায় বড় ধরনের বন্যার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে পাউবো। তবে বাঁধের ভাঙা অংশ দিয়ে পানি ঢোকায় নদীর তীরবর্তী নিম্নাঞ্চলগুলো সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নালিতাবাড়ী উপজেলা জামায়াতের নতুন কমিটি আমীর মাওলানা আফসার উদ্দিন, সেক্রেটারি আরিফ রব্বানী

শেরপুরে পাহাড়ি ঢলে চেল্লাখালী নদীর বাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত

আপডেট সময় ১০:১১:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬