ময়মনসিংহ , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মাটির স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য উৎপাদনে কুড়িগ্রামে কৃষক সেমিনার ধামইরহাটে বৈরী আবহাওয়ায় জনজীবনে বিপর্যয়, ফসলহানির শঙ্কায় কৃষক নালিতাবাড়ীতে ৩৫ বোতল ভারতীয় মদসহ দুই যুবক গ্রেফতার গোয়াইনঘাটে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক নিহত, অভিযুক্ত গ্রেপ্তার বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে পাঁচবিবি কৃষি বিভাগ নালিতাবাড়ী সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ ফরিদপুর গোপালনগরে জেলি-কস্টিক সোডা দিয়ে ভেজাল দুধ তৈরি, দু’জনের কারাদণ্ড চাঁপাইনবাবগঞ্জে অর্থনৈতিক শুমারি ও বিএসবিআর বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপ ও বিদেশি মদ জব্দ নেত্রকোনায় কলমাকান্দাকে মাদকমুক্ত করতে খেলাধুলার বিকল্প নেই: ডেপুটি স্পিকার কায়সার কামাল
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

সংখ্যালঘু-সংখ্যাগুরু বিভাজন ভুলে নাগরিক পরিচয়কে বড় করে দেখার আহ্বান প্রধানন্ত্রীর

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ০১:২৫:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৯৬ বার পড়া হয়েছে

সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু হিসেবে নয়, দেশের সব নাগরিককে বাংলাদেশি হিসেবে বিবেচনা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, সবার গর্বিত পরিচয়—আমরা সবাই বাংলাদেশি।

আজ বহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, অর্থনৈতিক, সামাজিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের পাশাপাশি এখন দেশ পুনর্গঠনের পালা। তবে দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ নানা ধরনের গুজব ছড়াচ্ছে এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে মানুষকে উসকে দেওয়ার চেষ্টা করছে।

তারেক রহমান বলেন, বর্তমান সরকার ও বিএনপি বিশ্বাস করে—‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’। ধর্ম যার যার হলেও নিরাপত্তা পাওয়ার অধিকার সবার।

এর আগে সকাল ১০টায় শুভ জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং পুরোহিত ও সেবায়েতদের মধ্যে সম্মানী বিতরণ অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। পরে তিনি নয়জন সেবায়েত ও পুরোহিতের হাতে ভাতার অর্থ তুলে দেন। একই সময়ে সারাদেশে আরও ৬৪ জন সেবায়েত ও পুরোহিতকে ভাতা দেওয়া হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাটির স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য উৎপাদনে কুড়িগ্রামে কৃষক সেমিনার

সংখ্যালঘু-সংখ্যাগুরু বিভাজন ভুলে নাগরিক পরিচয়কে বড় করে দেখার আহ্বান প্রধানন্ত্রীর

আপডেট সময় ০১:২৫:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬