ময়মনসিংহ , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মাটির স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য উৎপাদনে কুড়িগ্রামে কৃষক সেমিনার ধামইরহাটে বৈরী আবহাওয়ায় জনজীবনে বিপর্যয়, ফসলহানির শঙ্কায় কৃষক নালিতাবাড়ীতে ৩৫ বোতল ভারতীয় মদসহ দুই যুবক গ্রেফতার গোয়াইনঘাটে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক নিহত, অভিযুক্ত গ্রেপ্তার বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে পাঁচবিবি কৃষি বিভাগ নালিতাবাড়ী সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ ফরিদপুর গোপালনগরে জেলি-কস্টিক সোডা দিয়ে ভেজাল দুধ তৈরি, দু’জনের কারাদণ্ড চাঁপাইনবাবগঞ্জে অর্থনৈতিক শুমারি ও বিএসবিআর বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপ ও বিদেশি মদ জব্দ নেত্রকোনায় কলমাকান্দাকে মাদকমুক্ত করতে খেলাধুলার বিকল্প নেই: ডেপুটি স্পিকার কায়সার কামাল
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

হাইকোর্টের সামনে গাড়ির ধাক্কায় নারী নিহত

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১১:৩১:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
  • ২০৪ বার পড়া হয়েছে

রাজধানীর শাহবাগ থানাধীন হাইকোর্টের সামনে অজ্ঞাত এক গাড়ির ধাক্কায় ৩০ বছর বয়সি নারী নিহত হয়েছেন। তবে তার নামপরিচয় জানা যায়নি।

গতকাল শুক্রবার (২৪ অক্টোবর) দিবাগত রাতে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আজ শনিবার (২৫ অক্টোবর) সকালে শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) হামিদুল ইসলাম সময় সংবাদকে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
  
তিনি বলেন, ‘রাতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর আসে হাইকোর্টের সামনে কোন যানবাহনের ধাক্কায় এক নারী গুরুতর আহত হয়েছেন। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।’
 
এসআই হামিদুল আরও বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে জানা গেছে, ওই নারী ভবঘুরে প্রকৃতির। হাইকোর্ট এলাকায় থাকতেন। তার পরিচয় জানার চেষ্টা চলছে।’
ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাটির স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য উৎপাদনে কুড়িগ্রামে কৃষক সেমিনার

হাইকোর্টের সামনে গাড়ির ধাক্কায় নারী নিহত

আপডেট সময় ১১:৩১:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫