ময়মনসিংহ , শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নালিতাবাড়ী উপজেলা জামায়াতের নতুন কমিটি আমীর মাওলানা আফসার উদ্দিন, সেক্রেটারি আরিফ রব্বানী শিশু অপহরণ ও মুক্তিপণ দাবি: নালিতাবাড়ীতে চারজনের ১৪ বছর করে কারাদণ্ড ত্রিশালকে আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা হবে: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী পূর্বধলায় আওয়ামীলীগ ও ছাত্রলীগের ৪নেতা কর্মী গ্রেফতার নেত্রকোনায় ১১ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার মামলায় শিক্ষক সাগরের মৃত্যুদণ্ড প্রাথমিক শিক্ষার পাশাপাশি উপানুষ্ঠানিক শিক্ষা ও দক্ষতা উন্নয়নেও আগ্রহী এডিবি ময়মনসিংহে জেলা প্রশাসকের গণশুনানি, সেবাপ্রত্যাশীদের সমস্যা সমাধানে প্রয়োজনীয় নির্দেশনা নেএকোণায় ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ বাংলাদেশের অপরিকল্পিত নগরায়ন বাড়াচ্ছে ভূমিকম্প ও প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি গোপালগঞ্জ জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

১১ দিন ধরে নিখোঁজ ছিলেন, অবশেষে ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর মরদেহ

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ১০:৫০:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
  • ১০৫ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মির্জাপুরে নিখোঁজের ১১ দিন পর আমেনা খাতুন (৪০) এক গৃহবধূর অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (৬ মে) বিকেলে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের বংশীনগর দিঘিবাড়ি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত আমেনা খাতুন বাঁশতৈল ইউনিয়নের বংশীনগর গ্রামের আবুল কাশেমের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত ১০ বছরের মধ্যে আমেনা খাতুনের দুটি ছেলে অসুস্থ হয়ে মারা যায়। সন্তানদের হারানোর শোকে তিনি দীর্ঘদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। মানসিক ভারসাম্যহীনতার কারণে এর আগেও তিনি পরিবারের কাউকে কিছু না বলে একাধিকবার বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন।

সর্বশেষ গত ২৫ এপ্রিল আমেনা নিখোঁজ হয়। ১১ দিন পর বুধবার বিকেলে স্থানীয় বাসিন্দারা বংশীনগর দিঘিবাড়ি জঙ্গলের একটি গাছে তার ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দেন। পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি আমেনার বলে শনাক্ত করেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নালিতাবাড়ী উপজেলা জামায়াতের নতুন কমিটি আমীর মাওলানা আফসার উদ্দিন, সেক্রেটারি আরিফ রব্বানী

১১ দিন ধরে নিখোঁজ ছিলেন, অবশেষে ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর মরদেহ

আপডেট সময় ১০:৫০:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬