ময়মনসিংহ , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মাটির স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য উৎপাদনে কুড়িগ্রামে কৃষক সেমিনার ধামইরহাটে বৈরী আবহাওয়ায় জনজীবনে বিপর্যয়, ফসলহানির শঙ্কায় কৃষক নালিতাবাড়ীতে ৩৫ বোতল ভারতীয় মদসহ দুই যুবক গ্রেফতার গোয়াইনঘাটে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক নিহত, অভিযুক্ত গ্রেপ্তার বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে পাঁচবিবি কৃষি বিভাগ নালিতাবাড়ী সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ ফরিদপুর গোপালনগরে জেলি-কস্টিক সোডা দিয়ে ভেজাল দুধ তৈরি, দু’জনের কারাদণ্ড চাঁপাইনবাবগঞ্জে অর্থনৈতিক শুমারি ও বিএসবিআর বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপ ও বিদেশি মদ জব্দ নেত্রকোনায় কলমাকান্দাকে মাদকমুক্ত করতে খেলাধুলার বিকল্প নেই: ডেপুটি স্পিকার কায়সার কামাল
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

১৩৫ কর্মদিবসে ৩০ পারা কুরআন হিফজ করল ৮ বছরের শিশু

ময়মনসিংহের ফুলপুর উপজেলার আমুয়াকান্দা বাজার বড় মসজিদ মাদরাসার ৮ বছরের শিশু শিক্ষার্থী হাফেজ মোঃ সাজিদুর রহমান সাজিদ মাত্র ৫ মাস ৬ দিনে পবিত্র কুরআনের ৩০ পারা হিফজ সম্পন্ন করেছে।

মাদরাসা সূত্রে জানা যায়, সাজিদুর রহমান সাজিদ গত ১ এপ্রিল ২০২৬ তারিখে পবিত্র কুরআন হিফজ শুরু করে। দীর্ঘ ৫ মাস ৬ দিনের অধ্যবসায় ও নিয়মিত অনুশীলনের পর ৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সে ৩০ পারা কুরআন হিফজ সম্পন্ন করে।

এ সময়ে ছুটি, পরীক্ষা ও অসুস্থতার কারণে মোট ২৫ দিন মাদরাসায় অনুপস্থিত ছিল সে। ফলে মাদরাসায় উপস্থিত থেকে মাত্র ১৩৫ কর্মদিবসে ৩০ পারা পবিত্র কুরআন হিফজ সম্পন্ন করেছে ৮ বছরের এই শিশু শিক্ষার্থী।

সাজিদের এ সাফল্যে শিক্ষক, সহপাঠী ও স্থানীয়দের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। তার কৃতিত্বকে স্মরণীয় করে রাখতে গতকাল রাতে আমুয়াকান্দা বাজার বড় মসজিদ মাদরাসায় তাকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়।

মাদরাসার শিক্ষক ও স্থানীয়রা সাজিদের এই অর্জনকে তার কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টার ফল হিসেবে উল্লেখ করেছেন। একই সঙ্গে তার উজ্জ্বল ভবিষ্যৎ ও কুরআনের শিক্ষা জীবনে বাস্তবায়নের জন্য দোয়া করেন তারা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাটির স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য উৎপাদনে কুড়িগ্রামে কৃষক সেমিনার

১৩৫ কর্মদিবসে ৩০ পারা কুরআন হিফজ করল ৮ বছরের শিশু

আপডেট সময় ১০:৫৮:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬