ময়মনসিংহ , মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ এই দেশে আর নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা স্টার্টআপে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা সহায়তা দেবে সরকার জানিয়েছেন প্রধানমন্ত্রী স্পিকার হাফিজ উদ্দিন আহমদ কাতারের উদ্দেশে ঢাকা ছাড়লেন ‘তুমি কে, আমি কে, ফার্মের মুরগি’—স্লোগানে উত্তাল সায়েন্সল্যাব এলাকা স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ নতুন দায়িত্বে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যাবিশিষ্ট হাসপাতালে উন্নীত হচ্ছে শ্রমিক ইউনিয়নের দ্বন্দ্বে স্থবির রাজশাহী, বন্ধ অভ্যন্তরীণ সব রুটের বাস সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কার্যক্রমের আওতায় মৌলিক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি থাকলে পূর্ণ নম্বর দেওয়া হবে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

২৫০ বছর পর আমেরিকা কি আর থাকবে? অনিশ্চয়তায় ভুগছে ৩৮ শতাংশ মার্কিনি

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১১:১৪:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

আগামী মাসে যুক্তরাষ্ট্র তার স্বাধীনতার আড়াইশ বছর পূর্তি উদযাপন করতে যাচ্ছে। কিন্তু এই বড় মাইলফলকের ঠিক আগেই এক জরিপে উঠে এসেছে দেশটির ভবিষ্যৎ নিয়ে মার্কিনিদের গভীর সংশয়।

গত বুধবার (১৭ জুন) রয়টার্সে প্রকাশিত ফলাফলে দেখা যায়, অংশগ্রহণকারীদের ৩৮ শতাংশ মনে করেন, যুক্তরাষ্ট্র আগামী ২৫০ বছরেও বর্তমান আকারে একক রাষ্ট্র হিসেবে টিকে থাকবে না। এর মধ্যে ডেমোক্র্যাট সমর্থকদের ৪০ শতাংশ এবং রিপাবলিকানদের ২৬ শতাংশ এমন মতামত দিয়েছেন। অন্যদিকে ৬২ শতাংশ মার্কিনি এখনও বিশ্বাস করেন, দেশটি দীর্ঘদিন ধরে টিকে থাকবে। রয়টার্স ও ইপসোসের যৌথ জরিপে এ চিত্র দেখা গেছে।

গত বছর আগস্টে একই ধরনের জরিপে গণতন্ত্র নিয়ে উদ্বেগ ছিল ৫৭ শতাংশের। এবার তা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ শতাংশে। বিশেষ করে রিপাবলিকানদের মধ্যে এই উদ্বেগ বেশ খানিকটা বেড়েছে। এছাড়া ৭৭ শতাংশ উত্তরদাতা আশঙ্কা করছেন, আগামী পাঁচ বছরের মধ্যে রাজনৈতিক সহিংসতা আরও বাড়বে।

স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানগুলো নিয়েও অধিকাংশ মার্কিনির অসন্তোষ রয়েছে। তাদের অনেকেই মনে করেন, এসব অনুষ্ঠান অতিরিক্ত রাজনৈতিক রঙে রাঙানো হয়েছে। ডেমোক্র্যাটদের প্রায় তিন-চতুর্থাংশ এবং রিপাবলিকানদের অর্ধেকেরও বেশি এই মত পোষণ করেন।

উদযাপনের ধরনেও দুই দলের মধ্যে স্পষ্ট পার্থক্য দেখা গেছে। রিপাবলিকানদের ৫২ শতাংশ স্বাধীনতা দিবসে জাতীয় পতাকার রঙের পোশাক পরার পরিকল্পনা করেছেন, যেখানে ডেমোক্র্যাটদের মধ্যে এই হার মাত্র ২০ শতাংশ। আতশবাজি দেখার আগ্রহও রিপাবলিকানদের মধ্যে অনেক বেশি।

অনলাইনে পরিচালিত এই জরিপে যুক্তরাষ্ট্রের ১,৫৩৭ জন প্রাপ্তবয়স্ক অংশ নিয়েছেন।

এই জরিপের ফলাফল যুক্তরাষ্ট্রের বর্তমান রাজনৈতিক বিভাজন ও জনমনে ক্রমবর্ধমান হতাশার একটি স্পষ্ট প্রতিফলন বলে মনে করছেন বিশ্লেষকরা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ এই দেশে আর নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

২৫০ বছর পর আমেরিকা কি আর থাকবে? অনিশ্চয়তায় ভুগছে ৩৮ শতাংশ মার্কিনি

আপডেট সময় ১১:১৪:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬