ময়মনসিংহ , বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

অনলাইন জুয়া ও ক্ষতিকর গেমস প্রতিরোধে পূর্বধলায় বিশেষ অভিযান, অপ্রাপ্তবয়স্কদের মোবাইল জব্দ

অনলাইন জুয়া, ক্ষতিকর মোবাইল গেমস এবং বখাটেদের উৎপাত রোধে নেত্রকোনার পূর্বধলা সদর ও রাজধলা বিল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে পূর্বধলা থানা পুলিশ। বৃহস্পতিবার (৪ জুন)  বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট পর্যন্ত পরিচালিত এ অভিযানে বেশ কয়েকজন অপ্রাপ্তবয়স্ক কিশোরের আড্ডাস্থলে তল্লাশি চালানো হয়।

অভিযান চলাকালে তাদের ব্যবহৃত মোবাইল ফোনে বিভিন্ন অনলাইন গেমস, বেটিং অ্যাপস এবং অবৈধ ওয়েবসাইটের তথ্য পাওয়া গেলে মোবাইল ফোনগুলো জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশ জানিয়েছে, প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে মোবাইল ফোনগুলো সংশ্লিষ্ট অভিভাবকদের কাছে হস্তান্তর করা হবে।

এ সময় অভিভাবকদের সন্তানদের মোবাইল ব্যবহারের ওপর কঠোর নজরদারি রাখার আহ্বান জানানো হয়। পুলিশ জানায়, বর্তমানে অনেক শিশু ও কিশোর মোবাইল ফোনের মাধ্যমে অনলাইন গেমস, বেটিং ও জুয়ার মতো ক্ষতিকর কার্যক্রমে জড়িয়ে পড়ছে, যা তাদের শিক্ষা, মানসিক বিকাশ ও সামাজিক জীবনে নেতিবাচক প্রভাব ফেলছে। অনেক ক্ষেত্রে অর্থের লোভে বা অজ্ঞতার কারণে তারা পরিবারের অর্থ অপচয় করছে এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের ঝুঁকিতে পড়ছে।

অভিভাবকদের জন্য পুলিশের পরামর্শ
সন্তানদের মোবাইল ফোন ব্যবহারের ওপর নিয়মিত নজরদারি করুন।তারা কোন অ্যাপ ব্যবহার করছে এবং কার সঙ্গে যোগাযোগ করছে, তা খেয়াল রাখুন।
অনলাইন গেমস, বেটিং ও জুয়ার ক্ষতিকর দিক সম্পর্কে সন্তানদের সচেতন করুন।প্রয়োজন ছাড়া অপ্রাপ্তবয়স্ক সন্তানদের ব্যক্তিগত স্মার্টফোন ব্যবহার সীমিত রাখুন।, বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সন্তানদের উৎসাহিত করুন।কোনো সন্দেহজনক অনলাইন কার্যক্রম চোখে পড়লে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করুন।

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, “সন্তানের হাতে স্মার্টফোন দেওয়ার আগে সচেতন হোন এবং তাদের অনলাইন কার্যক্রমের ওপর নজরদারি করুন। অনলাইন জুয়া ও ক্ষতিকর গেমস থেকে সন্তানকে দূরে রাখুন। সচেতন পরিবারই নিরাপদ ভবিষ্যতের ভিত্তি।”
তিনি আরও বলেন, শিশু-কিশোরদের সুরক্ষা ও সামাজিক অবক্ষয় রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’বললেন মাহফুজ আলম

অনলাইন জুয়া ও ক্ষতিকর গেমস প্রতিরোধে পূর্বধলায় বিশেষ অভিযান, অপ্রাপ্তবয়স্কদের মোবাইল জব্দ

আপডেট সময় ১২:০৯:৩৬ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬