ময়মনসিংহ , বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জরুরি সহায়তা হিসেবে ১০ হাজার কোটি টাকা ধার চায় ইসলামী ব্যাংক বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বদ্ধপরিকর শান্তিরক্ষীরা বলেছেন প্রধানমন্ত্রী ​শামীম ওসমানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ: আদালতের কাঠগড়ায় ১২ জন সরকার ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতি পরিচালনা করছে বলে মন্তব্য করেছেন শামা ওবায়েদ সন্ধ্যা ৬টার মধ্যে ১৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা আলোচিত নাসির-তামিমা মামলার রায় আজ, নজরে আদালত ​মার্কিন পঞ্চম নৌবহরে হামলার হুমকি দিলো ইরান, মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে পূর্বধলায় বিদ্যুৎ বিলের বকেয়া আদায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২০৬ সংযোগ বিচ্ছিন্ন সরকারি চাকরিজীবীদের সুখবর: জুনেই নতুন পে-স্কেলের গেজেট, আসছে গ্রেড ও পেনশন সুবিধায় বড় পরিবর্তন গৌরীপুরে মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধানের অপেক্ষায় পরিবার
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা, এর প্রতিবাদে মহাসড়ক অবরোধ

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১২:৫০:০৩ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫
  • ১৬১ বার পড়া হয়েছে
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে গাজীপুর মহানগরীর বাসন এলাকার জায়ান্ট নীট ফ্যাশন  । এর প্রতিবাদে আজ শনিবার (২২ মার্চ) ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন প্রতিষ্ঠানটির শ্রমিকরা। এতে ওই মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

জানা গেছে, শনিবার সকালে শ্রমিকরা কাজে যোগ দিতে এসে কারখানার গেটে অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ দেখতে পান। নোটিশে জায়ান্ট নীট ফ্যাশন কর্তৃপক্ষ সার্বিক নিরাপত্তা, কারখানার সম্পত্তি এবং জানমালের নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ শ্রম আইন ১৩ (১) ধারা মোতাবেক অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো বলে জানায়।

পুলিশ ও শ্রমিকরা জানান, কারখানা বন্ধ ঘোষণার খবর শুনে সকাল ৮টার দিকে প্রথমে চান্দনা চৌরাস্তা-জয়দেবপুর সড়ক অবরোধ করা হয়।

 গত ২০ মার্চ শ্রমিকরা ঈদ বোনাস না দেওয়া এবং ১০ দিনের ছুটির দাবিতে কর্মবিরতি পালন করে। এছাড়া শ্রমিকরা উত্তেজিত হয়ে কারখানা ম্যানেজমেন্টের চারজন কর্মকর্তাকে মারধর করে।

এ ঘটনায় যৌথবাহিনি চার শ্রমিককে আটক করলেও পরবর্তীতে ছেড়ে দেয়।অপর দিকে, ঈদের ছুটি ১১ দিনের পরিবর্তে ১২ দিনের দাবিতে সদর উপজেলার ভবানিপুর এলাকার গ্রীন ফাইবার কারখানার শ্রমিকরা সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। সেনাবাহিনী ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সরিয়ে দেয়। এতে ১০ মিনিটের মতো সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল।

গাজীপুর শিল্প পুলিশ ২-এর পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম বলেন, ‘এক কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেছিল।

ওই জেরে আশপাশের কয়েকটি কারখানা শনিবারের জন্য ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জরুরি সহায়তা হিসেবে ১০ হাজার কোটি টাকা ধার চায় ইসলামী ব্যাংক

অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা, এর প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আপডেট সময় ১২:৫০:০৩ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫