ময়মনসিংহ , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জ্বালানি খাতে বিনিয়োগ করতে চায় যুক্তরাজ্য জানিয়েছেন মীর শাহে আলম স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না, বৈধ হলেই প্রার্থী বলেছেন মীর শাহে আলম অবৈধ ড্রেজারে মাটি কাটা রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, পাইপ ও যন্ত্রপাতি জব্দ ও বিনষ্ট ঠাকুরগাঁও-১ আসনে উপ-নির্বাচন আগামী ২৯ অক্টোবর জানিয়েছেন ইসি সচিব ব্রাহ্মণবাড়িয়ায় ডিজিটাল পাল্লায় রশি বেঁধে ওজনে কারচুপি, ইলিশ ব্যবসায়ীর ১ লাখ টাকা জরিমানা বৃদ্ধ স্ত্রীকে কোলে নিয়ে খাবারের আকুতি: শেরপুর জেলা প্রশাসনের মানবিক সহায়তা খুলনার ভৈরব নদে ট্রলার-ফেরি সংঘর্ষ: আট দিন পর নিখোঁজ রাকিবের মরদেহ উদ্ধার, শোকাহত পরিবারের পাশে জেলা প্রশাসক কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকট: উৎপাদন ব্যাহত, দিশেহারা শিল্প মালিকরা নেত্রকোণায় জেলা প্রশাসকের সাপ্তাহিক গণশুনানি জনসাধারণের সমস্যা শুনে তাৎক্ষণিক সমাধান, কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা ডোমারে পৃথক ঘটনায় যুবক ও অজ্ঞাতপরিচয়ের ব্যক্তির মৃত্যু
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

অস্ত্রসহ ছিনতাইকারী গ্রেপ্তার

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১২:৫৩:২১ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
  • ২০৯ বার পড়া হয়েছে

 রেলওয়ে থানা পুলিশ কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশন এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে অস্ত্রসহ দুর্ধর্ষ ছিনতাইকারী রাকিব উল্লাহ হৃদয়কে গ্রেপ্তার করেছে।

আজ বুধবার (২৩ এপ্রিল) সকালে আদালতের মাধ্যমে তাকে কিশোরগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।গতকাল মঙ্গলবার (২২ এপ্রিল) রাতে কবরস্থান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ছিনতাইকারী রাকিব উল্লাহ হৃদয় কুলিয়ারচর উপজেলার ফরিদপুর গ্রামের অলিউল্লাহ মিয়ার ছেলে।

রেলওয়ে থানা পুলিশ সূত্রে জানা গেছে, ভৈরবের চিহ্নিত ছিনতাই স্পট কবরস্থান রোড এলাকা। ইতোমধ্যে এ রোডে অহরহ ছিনতাইয়ের ঘটনা ঘটছে। যাত্রী ও জনসাধারণের একাধিক অভিযোগের ভিত্তিতে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রেলওয়ে থানা পুলিশ কবরস্থান রোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। মধ্যরাতে কবরস্থান রোড এলাকা থেকে রাকিবকে ধারালো অস্ত্রসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় তার সহযোগীরা পালিয়ে যায়।

রেলওয়ে থানার ওসি সাইদ আহমেদ কালবেলাকে বলেন, বিশেষ অভিযান পরিচালনা করে কবরস্থান এলাকায় ছিনতাই ও দস্যুতা করার প্রস্তুতিকালে অত্যাধুনিক চাকুসহ রাকিবকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছিনতাইসহ বিভিন্ন অপরাধের কথা স্বীকার করেছে সে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জ্বালানি খাতে বিনিয়োগ করতে চায় যুক্তরাজ্য জানিয়েছেন মীর শাহে আলম

অস্ত্রসহ ছিনতাইকারী গ্রেপ্তার

আপডেট সময় ১২:৫৩:২১ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫