খুলনা জেলার নবাগত পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সরকার ওমর ফারুক। তাঁর এই দায়িত্ব গ্রহণকে কেন্দ্র করে জেলা পুলিশের সর্বস্তরের কর্মকর্তা ও সদস্যদের মধ্যে কর্মউদ্যোগ ও নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
দায়িত্ব নেওয়ার পর নবাগত পুলিশ সুপার জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, সন্ত্রাস ও চাঁদাবাজি দমনসহ জননিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করেন।
তিনি দায়িত্ব পালনে পেশাদারিত্ব, সততা ও জবাবদিহিতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে সাধারণ মানুষ যাতে কোনো ধরনের হয়রানি ছাড়াই দ্রুত পুলিশি সেবা পেতে পারেন, সে লক্ষ্যে কার্যকর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেন।
খুলনা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক রাখতে জেলা পুলিশের প্রতিটি ইউনিটকে আরও সক্রিয় ও সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সাধারণ মানুষের আস্থা অর্জনে ‘জনবান্ধব পুলিশিং’ গড়ে তোলার ওপর তিনি জোর দেন।
নবাগত পুলিশ সুপার সরকার ওমর ফারুকের যোগ্য নেতৃত্বে খুলনা জেলা পুলিশ আরও কার্যকর ও সেবামুখী ভূমিকা পালন করবে বলে আশা করছেন স্থানীয় নাগরিকেরা।দায়িত্ব সঠিকভাবে পালনে তিনি খুলনাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেছেন। পাশাপাশি যেকোনো অপরাধের তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার জন্য জেলার অধিবাসীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

স্টাফ রিপোর্টার 


















