ময়মনসিংহ , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পতিত ফ্যাসিবাদকে উৎসাহিত করে, এমন কাজ থেকে বিরত থাকুন জানিয়েছেন রিজভী চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে ১৪৩টি ভারতীয় মোবাইল ফোন ও বিড়ির সরঞ্জাম জব্দ শিবপুরে মোবাইল কোর্টে দুই মামলায় জরিমানা ও একজনকে ২ মাসের কারাদণ্ড দুর্গাপুরে ১১০ বোতল এসকাফসহ নারী আটক, স্বামী পলাতক আদমদীঘিতে ইউএনও-এসিল্যান্ডের হস্তক্ষেপে ৪০ পরিবারের চলাচলের পথ মুক্ত পূর্বধলা বাজারের উন্নয়নে ড্রেনেজ সংস্কার ও যানজট নিরসনের দাবি ব্যবসায়ীদের দেওয়ানগঞ্জে জেলা প্রশাসকের বিভিন্ন সরকারি দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ জামালপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ঢাকা জেলা পুলিশের পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের র‍্যাংক ব্যাচ পরিধান ধামইরহাটে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ব্রাহ্মণবাড়িয়ায় সোনালী ব্যাংক থেকে দিনে-দুপুরে ৭ লাখ ৮০ হাজার টাকা চুরি

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১০:০৭:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

​ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের কুমারশীল মোড় এলাকায় অবস্থিত সোনালী ব্যাংক লিমিটেডের একটি শাখা থেকে গ্রাহকের ছদ্মবেশে প্রকাশ্যে ৭ লাখ ৮০ হাজার টাকা নিয়ে পালিয়ে গেছে এক যুবক। রবিবার (২৪ আগস্ট) সকালে চাঞ্চল্যকর এ চুরির ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ।

​পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে ওই যুবক সাধারণ গ্রাহকের বেশে ব্যাংকের ভেতরে প্রবেশ করে। বেশ কিছু সময় ঘোরাঘুরি করে চারপাশের পরিস্থিতি পর্যবেক্ষণ করার পর, সুযোগ বুঝে ক্যাশ কাউন্টারের সামনে রাখা নগদ ৭ লাখ ৮০ হাজার টাকা হাতিয়ে নিয়ে দ্রুত সটকে পড়ে। চতুরতার সাথে মাত্র কয়েক মিনিটের মধ্যে পুরো ঘটনাটি ঘটে।
​

বিষয়টি টের পেয়ে ব্যাংক কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে পুলিশে খবর দেয়। খবর পেয়ে সদর থানা-পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে এবং তদন্ত শুরু করে।

​সোনালী ব্যাংক কুমারশীল মোড় শাখার ব্যবস্থাপক জানান, “ঘটনাকটি অত্যন্ত দুঃখজনক। আমরা বিষয়টি পুলিশকে অবগত করেছি। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে প্রশাসন দ্রুত অপরাধীকে আইনের আওতায় আনতে পারবে বলে আশা করছি।”

​দিনের আলোতে সরকারি ব্যাংকের ভেতরে এমন চুরির ঘটনায় সেবা নিতে আসা গ্রাহকদের মধ্যে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতা ছড়িয়ে পড়েছে। ব্যাংকের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ গ্রাহকেরা।
​

পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্ত যুবককে গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা চলছে। পাশাপাশি ঘটনার বিষয়ে কোনো তথ্য জানা থাকলে বা অভিযুক্তকে শনাক্ত করতে পারলে নিকটস্থ থানা অথবা ব্যাংক কর্তৃপক্ষকে জানানোর জন্য সর্বসাধারণের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পতিত ফ্যাসিবাদকে উৎসাহিত করে, এমন কাজ থেকে বিরত থাকুন জানিয়েছেন রিজভী

ব্রাহ্মণবাড়িয়ায় সোনালী ব্যাংক থেকে দিনে-দুপুরে ৭ লাখ ৮০ হাজার টাকা চুরি

আপডেট সময় ১০:০৭:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬