ময়মনসিংহ , বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পরীক্ষায় স্বচ্ছতা ফেরাতে উদ্যোগ: আলিমের সব কেন্দ্রে সিসি ক্যামেরা বাধ্যতামূলক জুলাই থেকেই কার্যকর হতে যাচ্ছে নবম পে-স্কেল! প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা: অনুমোদনের অপেক্ষায় ৮,১০৬ কোটি টাকার ১২ প্রকল্প বাংলাদেশী শান্তিরক্ষীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী কর্মবিরতি শেষে কাজে যোগ দিচ্ছেন ইন্টার্ন চিকিৎসকরা দুই পয়েন্ট থেকে ২১ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ পূর্বধলায় ৪৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ​টাইগারদের বড় পরীক্ষা: আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি বাংলাদেশ সাময়িক যুদ্ধবিরতি: ইসরায়েলের সঙ্গে হামলা বন্ধে একমত ইরান ভয়াবহ কম্পন ইরানে: আঘাত হানল ৫ মাত্রার ভূমিকম্প
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

আইন নয়, মূল্যবোধই হবে পরিবেশ রক্ষার ভিত্তি বললেন পরিবেশ উপদেষ্টা

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ০১:১৪:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫
  • ১৩১ বার পড়া হয়েছে

বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উপলক্ষে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে পরিবেশ রক্ষায় মূল্যবোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, ‘পরিবেশ রক্ষায় আমাদের প্রত্যেককেই দায়িত্ব নিতে হবে। সরকার সব করে দেবে—এই ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে এসে পরিবার থেকেই পরিবেশ সংরক্ষণে সচেতনতা শুরু করতে হবে।’

আজ শনিবার (১৯ জুলাই) রাজধানীর পরিবেশ অধিদপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিশু-কিশোরদের পরিবেশবিষয়ক বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের প্রশংসা করে তিনি বলেন, এসব আয়োজন প্রকৃতির প্রতি ভালোবাসা তৈরি করেছে তাদের মধ্যে। এ আগ্রহ থেকেই গড়ে উঠবে ভবিষ্যতের পরিবেশ সচেতন নেতৃত্ব। তিনি বলেন, ‘প্রকৃতির সঙ্গে শিশুদের বন্ধুত্ব গড়ে তুলতে হবে। গাছ কাটার পরিণাম বা শব্দদূষণের প্রভাব সম্পর্কে ছোটবেলা থেকেই সচেতন করতে হবে। আইন নয়, বরং মূল্যবোধই হবে পরিবেশ রক্ষার ভিত্তি।’

সৈয়দা রিজওয়ানা হাসান আরও বলেন, পলিথিন ব্যবহার বর্জন, শব্দদূষণ রোধ, বিদ্যুৎ ও পানির সাশ্রয়ী ব্যবহার—এসব ছোট ছোট অভ্যাসের মাধ্যমেই শুরু হবে পরিবেশ শিক্ষা। তিনি বলেন, সামাজিক অনুষ্ঠানেও শব্দদূষণ না করে পরিবেশবান্ধব আয়োজনের সংস্কৃতি গড়ে তুলতে হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরীক্ষায় স্বচ্ছতা ফেরাতে উদ্যোগ: আলিমের সব কেন্দ্রে সিসি ক্যামেরা বাধ্যতামূলক

আইন নয়, মূল্যবোধই হবে পরিবেশ রক্ষার ভিত্তি বললেন পরিবেশ উপদেষ্টা

আপডেট সময় ০১:১৪:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫