ময়মনসিংহ , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কে হবে আগামীর মেয়র ? নাগরিক কাঠগড়ায় কাজের মূল্যায়ন! মাগুরায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে জেলা প্রশাসনের বিশেষ অভিযান নেত্রকোনায় টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত, চরম ভোগান্তিতে শিক্ষার্থী ও স্বল্প আয়ের মানুষ ​ ​বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের আগে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৮ ফুটবলার ​রেফারি নয়, আমাদের প্রতিপক্ষ মরক্কো: ফ্রান্স কোচ ​পাহাড়ধসে ৫ জনের মৃত্যু, নিহতদের মধ্যে একই পরিবারের ৩ জন সৌদিতে সহজ হচ্ছে ভ্রমণ ও কাজ: চালু হলো আকর্ষণীয় নতুন প্যাকেজ ভিসা বন্যা ঝুঁকির মুখে চার বিভাগ: তিন নদীর পানি বিপৎসীমার উপরে পেনাল্টি উপহারে আর্জেন্টিনা, তবুও মেসির মিসে হাহাকার! ​সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, মাছ ধরার নৌকায় সতর্কতা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

আওয়ামী লীগ ফিরলে কেউ ছাড় পাবে না বললেন রাশেদ খান

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ০৩:৩৮:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
  • ৩২৩ বার পড়া হয়েছে

আওয়ামী লীগ ফেরত আসলে কেউ ছাড় পাবে না বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। সোমবার (১ সেপ্টেম্বর) রাতে দেশের একটি বেসরকারি টেলিভিশন টক শোতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

রাশেদ খান বলেন, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো অস্থিতিশীল করতে আওয়ামী লীগ এবং তাদের অঙ্গসংগঠনগুলো কাজ করছে । এভাবে দেশকে অস্থিতিশীল করার নানা ধরনের চক্রান্ত সৃষ্টি হবে।

রাশেদ খান বলেন, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি (জাপা) যদি ফিরে আসে, তাহলে আপনি মনজুর আল মতিন (উপাস্থাপক) আপনার অবস্থা কী হবে? জুলাই আন্দোলনে আপনি যে ভূমিকা রেখেছেন আপনার কী হবে, আমরা যে আন্দোলন করেছি আমাদের কী হবে?

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অস্থিরতা প্রসঙ্গে গণ-অধিকার পরিষদের এই নেতা বলেন, আমার কাছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষটাকে সন্দেহজনক মনে হচ্ছে। এটা সংঘর্ষ নাকি আওয়ামী লীগ একটা সংঘর্ষ বাধিয়ে দিয়েছে তাদের নেতাকর্মীদের মাধ্যমে।

এছাড়াও দেশ অস্থিতিশীল করতে আওয়ামী লীগ অর্থনৈতিক ফান্ড পাচ্ছে- এমন তথ্য তুলে ধরেছেন রাশেদ খান।

গণমাধ্যম ও বিএনপির সিনিয়র নেতাদের বরাত দিয়ে তিনি জানান, এস আলম গ্রুপ দেশকে আনস্টেবল করতে আওয়ামী লীগকে আড়াই হাজার কোটি টাকা দিয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কে হবে আগামীর মেয়র ? নাগরিক কাঠগড়ায় কাজের মূল্যায়ন!

আওয়ামী লীগ ফিরলে কেউ ছাড় পাবে না বললেন রাশেদ খান

আপডেট সময় ০৩:৩৮:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫