ময়মনসিংহ , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গঠনমূলক সমালোচনা ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি দুর্গাপূজায় টানা পাঁচদিনের সরকারি ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি পূজায় মদ খেয়ে নাচানাচি করলে ঘাড় ধরে নিয়ে আসব: ফেনীর পুলিশ সুপার ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘অপতৎপরতা’ কঠোরভাবে দমন করা হবে জানিয়েছেন ডিবিপ্রধান নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় নিয়োগে অনিয়মের অভিযোগ, অবকাঠামো উন্নয়ন ও আবাসন সংকট নিয়ে আলোচনা নেত্রকোনার দুর্গাপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগে ৫০ বছরের ব্যক্তি গ্রেপ্তার দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে বলে মন্তব্য করেছেন রিজভী শারদীয় দুর্গাপূজায় সর্বাত্মক নিরাপত্তার আশ্বাস রেঞ্জ ডিআইজি জাহিদুল হাসানের নালিতাবাড়ী সীমান্তে ১ লাখ ৪২ হাজার টাকার ভারতীয় মদ জব্দ প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক’ সম্মাননা পেলেন পাবনার মো: ইমরান হুসাইন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

আগামী বছর ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই জানিয়েছেন শিক্ষামন্ত্রী

আগামী শিক্ষাবর্ষ (২০২৭) থেকে ষষ্ঠ শ্রেণির পাঠ্যসূচিতে চারটি নতুন বই যুক্ত করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন। মঙ্গলবার (৬ অক্টোবর) কুমিল্লার ভাষাসৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ৫৩তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষার্থীদের সার্বিক বিকাশের লক্ষ্যে কারিকুলামে যুগোপযোগী পরিবর্তন আনা হচ্ছে। ২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যক্রমে চতুর্থ শ্রেণিতে ক্রীড়া ও সংস্কৃতি চর্চা অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া ষষ্ঠ শ্রেণিতে শিক্ষার্থীদের জন্য আনন্দময় শিক্ষা, কারিগরি শিক্ষা এবং ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক বিষয়গুলো যুক্ত করা হয়েছে। এই চারটি নতুন বই আগামী বছর শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে।’ তিনি আরও উল্লেখ করেন, পাঠ্যক্রমের অন্যান্য যেসকল ক্ষেত্রে সংস্কার ও পরিমার্জন প্রয়োজন, তা পর্যায়ক্রমে ২০২৮ সাল থেকে কার্যকর করা হবে।
শিক্ষার পাশাপাশি খেলাধুলার প্রসারে সরকারের উদ্যোগের কথা তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শিক্ষার পাশাপাশি খেলাধুলাকেও সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন। বাজেটেও শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। আমাদের লক্ষ্য হলো যারা খেলাধুলায় অংশ নিচ্ছে, তাদেরকে উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদে রূপান্তর করা, যাতে তারা দেশ গঠনে সক্রিয় ভূমিকা রাখতে পারে।’
জাতীয় পর্যায়ের এ ক্রীড়া প্রতিযোগিতায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।

উল্লেখ্য, সারাদেশের ৪টি অঞ্চল থেকে বাছাইকৃত মোট ৪০৪ জন শিক্ষার্থী এবারের জাতীয় প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে অংশ নিয়েছে। তারা সাঁতার, দাবা, কাবাডি ও হ্যান্ডবল—এই চার ডিসিপ্লিনে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গঠনমূলক সমালোচনা ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি

আগামী বছর ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই জানিয়েছেন শিক্ষামন্ত্রী

আপডেট সময় ০৩:৩১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬