ময়মনসিংহ , শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পূর্বধলায় বাট্টা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্নীতি ও অনিয়ম সাফল্যের পথে এক ধাপ এগিয়ে জাইমা রহমান: উত্তীর্ণ হলেন বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষায় পূর্বধলায় শিক্ষার্থীদের বিজ্ঞান ও উদ্ভাবনী মেলার জমকালো আয়োজন ক্রিকেটার নাঈম হাসানকে ডিবি পরিচয়ে অপদস্থ ও মারধরের অভিযোগ কক্সবাজারে প্রধানমন্ত্রী: দিনব্যাপী নানা কর্মসূচিতে ব্যস্ত সফর ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী মোঃ আবুল বাসেদ কাজল-এর, প্রচার-প্রচারণা ও গণসংযোগ কক্সবাজারে পৃথক অভিযানে ৫ লাখ ৮০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪ চেষ্টা” সংগঠনের পক্ষ থেকে বীরকন্যা জামিনা বেগম কে বসত বাড়ি প্রদান কুয়াকাটায় ছিন্নমূল ও অসহায়দের জন্য “চেষ্টা” সংগঠনের বস্ত্র বিতরণ বিভাগীয় পর্যায়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহহ এবং বিজ্ঞান মেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

আজ বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ০৯:৩৬:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
  • ৪৩৫ বার পড়া হয়েছে

বাংলাদেশ-ভারতের মধ্যকার যৌথ নদী কমিশনের (জেআরসি) বৈঠক আজ।

আজ মঙ্গলবার ( ৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হতে যাওয়া বৈঠকে যোগ দিতে দিল্লি পৌঁছেছে বাংলাদেশের প্রতিনিধি দল।

এতে দুই দেশের অভিন্ন নদীর পানি হিস্যা, বণ্টন ও প্রবাহ-সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

ঢাকার পক্ষ থেকে যৌথ নদী কমিশনের সদস্য ড. মোহাম্মদ আবুল হোসেনের নেতৃত্বে ১০ সদস্যের একটি কারিগরি দল নয়াদিল্লির বৈঠকে যোগ দেবে।

১৯৭২ সালের মার্চে বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী পর্যায়ের যৌথ ঘোষণার মাধ্যমে জেআরসি গঠন হয়।

এটি গঠনের উদ্দেশ্যের মধ্যে রয়েছে– দুই দেশের বিশেষজ্ঞ সমন্বয়ে অভিন্ন নদীর ব্যাপক জরিপ কার্যক্রম পরিচালনা এবং বন্যা নিয়ন্ত্রণের লক্ষ্যে প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন।

এ ছাড়া বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণের বিস্তারিত প্রকল্প প্রণয়ন ও প্রধান প্রধান নদীর বন্যা নিয়ন্ত্রণ এবং সেচ প্রকল্পের ওপর সমীক্ষা পরিচালন, উভয় দেশের জনগণের পারস্পরিক সুবিধায় পানি সম্পদের ন্যায়সঙ্গত ব্যবহারের বিষয়ও এতে অন্তর্ভুক্ত আছে।

১৯৯৬ সালের পদ্মার পানিবণ্টন চুক্তির পর তা বাস্তবায়নে একটি কমিটি বছরে তিনবার বৈঠকের সিদ্ধান্ত হয়।

গত ২৯ বছরে কমিটি এখন পর্যন্ত ৮৭ বার বৈঠক করেছে। করোনা মহামারির সময় এই বৈঠক ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়।

যৌথ কমিটির দিল্লিতে ৮৮তম বৈঠকে বসতে যাচ্ছে। চলতি বছর এটি কমিটির তৃতীয় বৈঠক। গত মার্চে কলকাতায় ও মে মাসে ঢাকায় অনুষ্ঠিত হয়েছিল। বাংলাদেশ ও ভারতের মধ্যে ৫৪টি অভিন্ন নদী রয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পূর্বধলায় বাট্টা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্নীতি ও অনিয়ম

আজ বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক

আপডেট সময় ০৯:৩৬:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫