ময়মনসিংহ , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দিনাজপুরে রাস্তার জমি ও পারিশ্রমিক নিয়ে বিরোধ: প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২ সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার অঙ্গীকার পূর্বধলায় শিক্ষক-কর্মচারী ক্রেডিট ইউনিয়নের নির্বাচনে সমর্থন চায় রূপন-নিলয়-মোশারফ পরিষদ রাজশাহীতে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন নারায়ণগঞ্জে সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের চারজন নিহত, পরিবারকে ৮০ হাজার টাকা সহায়তা দিল পূর্বধলা প্রশাসন পূর্বধলায় ভূমি কার্যালয়ে চুরি, তদন্তে সিআইডির ক্রাইম সিন দল পূর্বধলায় ভূমি কার্যালয়ে চুরি, তদন্তে সিআইডির ক্রাইম সিন দল হোচুলের পুনর্নির্বাচনী প্রচারে ৪৩ লাখ ডলার, ব্লেকম্যানকে নিশানা করে নতুন বিজ্ঞাপন গোপালগঞ্জে সাবেক শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে মামলা ময়মনসিংহে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শফিকুল ইসলাম শিপুর নেতৃত্বে বর্ণাঢ্য মিছিল অনুষ্ঠিত নালিতাবাড়ীতে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে আলোচনা সভা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

আমরা রাজনীতির মধ্যে ঢুকতে চাই না বললেন সিইসি

  • স্টাফ রির্পোটার
  • আপডেট সময় ০১:৫১:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫
  • ২৪৬ বার পড়া হয়েছে

নির্বাচন কমিশন রাজনীতির মধ্যে ঢুকতে চায় না মন্তব্য করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ঘোষণা করা সময়সীমা মাথায় রেখেই নির্বাচন কমিশন (ইসি) নির্বাচনের জন্য কাজ করে যাচ্ছে।

রোববার (১৯ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপির) পক্ষ থেকে ইসিকে ল্যাপটপ ও স্ক্যানার হস্তান্তর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন সিইসি।

সিইসি আরও বলেন, ‘আমরা…ফ্রি, ফেয়ার গেম উপহার দিতে চাই। অল প্লেয়ারস ক্যান প্লে আন্ডার দ্য রুলস অব দ্য গেম—এমন পরিবেশ সৃষ্টি করে দিতে চাই।’

বিজয় দিবসে জাতির উদ্দেশে ভাষণ দিতে এসে আগামী নির্বাচনের সম্ভাব্য সময়সূচি নিয়ে ধারণা দিয়েছিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছিলেন, ভোট কবে হবে তা নির্ভর করবে রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে কতটা সংস্কার করে নির্বাচনে যাওয়া হবে, তার ওপর।

সিইসি জানান, সোমবার (১৯ জানুয়ারি) থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করার কাজ শুরু হবে।

ভোটার তালিকা নিয়ে সংশয় দূর করার ব্যাপারে ইসি আশাবাদী জানিয়ে তিনি আরও বলেন, ‘আমরা ছয় মাসের মধ্যে হালনাগাদ প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা করব।’

ইসির পক্ষ থেকে জানানো হয়, ভোটার তালিকা হালনাগাদ প্রক্রিয়ায় কাজ করবেন ৬৫ হাজার কর্মী।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিনাজপুরে রাস্তার জমি ও পারিশ্রমিক নিয়ে বিরোধ: প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

আমরা রাজনীতির মধ্যে ঢুকতে চাই না বললেন সিইসি

আপডেট সময় ০১:৫১:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫