ময়মনসিংহ , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পতিত ফ্যাসিবাদকে উৎসাহিত করে, এমন কাজ থেকে বিরত থাকুন জানিয়েছেন রিজভী চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে ১৪৩টি ভারতীয় মোবাইল ফোন ও বিড়ির সরঞ্জাম জব্দ শিবপুরে মোবাইল কোর্টে দুই মামলায় জরিমানা ও একজনকে ২ মাসের কারাদণ্ড দুর্গাপুরে ১১০ বোতল এসকাফসহ নারী আটক, স্বামী পলাতক আদমদীঘিতে ইউএনও-এসিল্যান্ডের হস্তক্ষেপে ৪০ পরিবারের চলাচলের পথ মুক্ত পূর্বধলা বাজারের উন্নয়নে ড্রেনেজ সংস্কার ও যানজট নিরসনের দাবি ব্যবসায়ীদের দেওয়ানগঞ্জে জেলা প্রশাসকের বিভিন্ন সরকারি দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ জামালপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ঢাকা জেলা পুলিশের পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের র‍্যাংক ব্যাচ পরিধান ধামইরহাটে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

​আলোচনা সফল করতে তিন প্রধান বাধার কথা উল্লেখ করলেন ইরানি প্রেসিডেন্ট

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ০৯:৪৬:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • ৯৭ বার পড়া হয়েছে

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ আন্তর্জাতিক সংলাপ এবং আঞ্চলিক সংকট নিরসনে ইরানের অবস্থান ও উদ্বেগের কথা জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পৃথক বার্তায় তারা একদিকে যেমন সংলাপের প্রয়োজনীয়তার কথা বলেছেন, অন্যদিকে আলোচনার পথে বিদ্যমান অন্তরায় এবং যুদ্ধবিরতি কার্যকরের শর্তগুলোও স্পষ্টভাবে তুলে ধরেছেন।

প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এক পোস্টে জানান, ইরান সবসময়ই সংলাপ ও সমঝোতাকে স্বাগত জানিয়ে আসছে এবং এই ধারা অব্যাহত রেখেছে। তবে কার্যকর আলোচনার ক্ষেত্রে তিনটি বড় বাধার কথা উল্লেখ করে তিনি বলেন, প্রতিশ্রুতি ভঙ্গ করা, অবৈধ অবরোধ আরোপ এবং অব্যাহত হুমকি প্রদানই হলো প্রকৃত আলোচনার প্রধান অন্তরায়। যুক্তরাষ্ট্রের প্রতি ইঙ্গিত করে তিনি আরও যোগ করেন যে, বিশ্ববাসী এখন তাদের অন্তহীন কপটতা এবং কথার সাথে কাজের বৈপরীত্য প্রত্যক্ষ করছে।

গালিবাফ আরও উল্লেখ করেন, সামরিক আগ্রাসন চালিয়ে যেমন লক্ষ্য অর্জন করা সম্ভব হয়নি, তেমনি চাপের মুখেও ইরানের কাছ থেকে কোনো ছাড় আদায় করা যাবে না। ইরানি জাতির ন্যায্য অধিকার মেনে নেওয়াই সংকটের একমাত্র সমাধান বলে তিনি মনে করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পতিত ফ্যাসিবাদকে উৎসাহিত করে, এমন কাজ থেকে বিরত থাকুন জানিয়েছেন রিজভী

​আলোচনা সফল করতে তিন প্রধান বাধার কথা উল্লেখ করলেন ইরানি প্রেসিডেন্ট

আপডেট সময় ০৯:৪৬:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬