ময়মনসিংহ , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পূর্বধলায় মাদ্রাসার জমি দখল ও গাছ কাটার অভিযোগ, তদন্তে প্রশাসন প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর হবে যথাসময়ে বলে মন্তব্য করেছেন দীনেশ ত্রিবেদী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই জানিয়েছেন তথ্য উপদেষ্টা চলছে একনেক বৈঠক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পাবনার ভাঙ্গুড়া উপজেলায় নবাগত এসিল্যান্ড নুসরাত জাহানের যোগদান উখিয়ায় মাছের ক্যারেটে দুই লাখ ইয়াবা জব্দ, পাচারকারী পলাতক নালিতাবাড়ীতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালন ব্রহ্মপুত্র নদ থেকে যুবকের মরদেহ উদ্ধার বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পাশে চেষ্টা’র মানবিক সহায়তা ও বৃক্ষরোপণ কর্মসূচি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

আসন্ন পূর্বধলা উপজেলা পরিষদ নির্বাচনে  ভাইস চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা মোহাম্মদ আলীর

নেত্রকোনার পূর্বধলা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতা মোহাম্মদ আলী। নির্বাচনকে সামনে রেখে তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়ন, গ্রাম ও হাট-বাজারে গণসংযোগ, মতবিনিময় ও প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

মোহাম্মদ আলী বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল, নেত্রকোণা জেলা শাখার সদস্য এবং পূর্বধলা উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রমে সক্রিয় রয়েছেন। বিভিন্ন অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সার্বিক সহযোগিতা করে আসছেন বলেও জানা গেছে।

সম্প্রতি তিনি বিভিন্ন স্কুলশিক্ষার্থীর মধ্যে খেলাধুলার বল এবং বিভিন্ন ক্লাবে জার্সি বিতরণ করেন। এছাড়া বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের প্রয়োজনীয় সামগ্রী উপহার দেওয়ার পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন।

মোহাম্মদ আলী বলেন, অবহেলিত মানুষের অধিকার আদায় ও পূর্বধলার সার্বিক উন্নয়নে কাজ করতে চান। উপজেলা পরিষদের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং যুবসমাজের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি তাঁর অন্যতম লক্ষ্য।

নির্বাচনকে সামনে রেখে তাঁর কর্মী-সমর্থকেরা মাঠপর্যায়ে গণসংযোগ ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালাচ্ছেন। মোহাম্মদ আলী সকলের সার্বিক সহযোগিতা, দোয়া, আশীর্বাদ ও রায় প্রত্যাশা করেছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পূর্বধলায় মাদ্রাসার জমি দখল ও গাছ কাটার অভিযোগ, তদন্তে প্রশাসন

আসন্ন পূর্বধলা উপজেলা পরিষদ নির্বাচনে  ভাইস চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা মোহাম্মদ আলীর

আপডেট সময় ১২:৪৬:২৮ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬